swadhinshomoy
01st Sep 2025 1:35 pm | অনলাইন সংস্করণ Print
নাজমুল কবীর রাজৈর মাদারীপুর:
আজ ১লা সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মাদারিপুর জেলার রাজৈর উপজেলায় স্মরন কালের সবচেয় বড় রেলির আয়োজন করা হয়। রেলীতে অংশগ্রহণ করেন
মাদারিপুর ২ আসনের (রাজৈর -মাদারিপুর) বি এন পির মনোনয়ন প্রত্যাশী সাবেক কেন্দ্রীয় নেতা মিল্টন বৈদ্য। মাদারীপুর জেলা যুবদলের সদস্য সচিব মনিরুজ্জামান ফকু, যুবদলের রাজৈর উপজেলা সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মৃধা সাবেক সভাপতি রাজৈর উপজেলা ছাত্র দল আবুল হাসান খান।আশিকুর রহমান রুবেল শরীফ জেলা ছাত্রদলের সদস্য সহ বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মী।
আনুমানিক প্রায় বিশ হাজার লোক সমাগমের মাধ্যমে এ রেলির আয়োজন করা হয় । রেলি রাজৈর সানের পাড় হতে রাজৈর বাজার ব্রিজ হয়ে রাজৈরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রাজৈর থানার মোড় এসে শেষ হয়। সানের পাড় এসে একটি পথ সভার আয়োজন করা হয়। পথ সভায় বক্তব্য রাখেন
সাবেক কেন্দ্রীয় নেতা মিল্টন বৈদ্য। জেলা যুবদলের সদস্য সচিব মনিরুজ্জামান ফকু,উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মৃধা সাবেক সভাপতি উপজেলা ছাত্র দল আবুল হাসান খান।
এ সময় মিল্টন বৈদ্য বলেন আজ, রাজৈরের সাধারণ মানুষ এবং তার দলের সর্বস্তরের নেতাকর্মী ইতিহাস সৃষ্টি করলো। রাজৈর মাদারিপুরের মানুষ এর আগে এতো লোক সমাগম কখোনো দেখেনি,এটা একটি ইতিহাস। তিনি জনগণের সাথে আছেন এবং জনগণও তার সাথে আছেন এভাবে রাজৈরে নতুন ইতিহাসের জন্ম হবে বলে তিনি বলেন। তিনি আরো বলেন জনগণের জোয়ার এসেছে আর ভালোবাসা সহ তাদের ভোটে আগামী নির্বাচনে তিনি ধানের শীষ মার্কা পাবেন এবং বিজয়ী হবেন।
উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের
+88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।

