আন্তর্জাতিক ডেস্ক: গাজার ‘নিরাপদ অঞ্চলের’ আশ্রয়শিবিরে ইসরায়েলি ড্রোন হামলায় পাঁচ শিশু নিহত হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার (২ আগস্ট) এ হামলা চালায় ইসরায়েলি সামরিক বাহিনী (আইডিএফ)।
দক্ষিণ গাজার খান ইউনিসের কাছে আল-মাওয়াসি এলাকার আশ্রয়শিবিরে এ হামলায় আরও কয়েকজন ফিলিস্তিনি আহত হয়েছে বলে নাসের হাসপাতালের সূত্রে জানা গেছে।
এ অঞ্চলকেই ইসরায়েল গাজা সিটির বাসিন্দাদের জন্য ‘নিরাপদ অঞ্চল’ হিসেবে উল্লেখ করেছে। কিন্তু সেখানে স্থানান্তরের নির্দেশ দিয়ে নির্বিচারে হামলা চালাচ্ছে বলে দাবি করেছে স্থানীয় বাসিন্দারা।
সূত্র: আল জাজিরা।
উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের
+88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।

