শাহীনূর রহমান,ঠাকুরগাঁও প্রতিনিধী:
০২.০৯.২০২৫ ইং তারিখ রাতে ঠাকুরগাঁও স্টেশন ক্লাবের হলরুমে ঠাকুরগাঁও জেলার যুগ্ন জেলা ও দায়রা জজ জনাব লুৎফর রহমান মহোদয়ের বদলিজনিত বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন জেলা প্রশাসক জনাব ইশরাত ফারজানা, অনুষ্ঠানটি পরিচালনায় ছিলেন রাজিউল ফারুক রোমেল ভাই।
সভায় উপস্থিত ছিলেন ঠাকুরগায়ের জেলা ও দায়রা জজ মোঃ জামাল হোসেন , পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, পুলিশ সুপার পিবিআই জনাব শামসুর রহমান সামস, এক্সেন এল জি ই ডি, এক্সেন বরেন্দ্র এ ডি এম, এডিসি জেনারেল ও অত্যন্ত সন্মানীয় ব্যক্তিবর্গ গণ। ঠাকুরগাঁওয়ের মানুষের সবচেয়ে জনপ্রিয় নাম বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ঠাকুরগাঁও এর সাধারণ সম্পাদক স্রদ্ধেয় মির্জা ফয়সাল আমিন সহ জেলার সকল দপ্তরের প্রধানগন সভায় উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের বিশেষত্ব ছিল যে এখানে মির্জা ফয়সাল আমীন সকলকে কবিতা আবৃতি করে শোনান।

