swadhinshomoy
04th Sep 2025 12:18 pm | অনলাইন সংস্করণ Print
আব্দুল ওয়াহাব জেলা প্রতিনিধি সাতক্ষীরা:
০৩ সেপ্টেম্বর ২০২৫ তারিখ সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধীনস্থ ভোমরা, পদ্মশাখরা, বৈকারী, কাকডাঙ্গা, তলুইগাছা, হিজলদী ও চান্দুরিয়া বিওপি এবং বাকাল চেকপোস্ট এর দায়িত্বপূর্ণ এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ২০০ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ এবং ০৫ বোতল ভারতীয় মদসহ প্রায় তেরো লক্ষ টাকার ভারতীয় মালামাল আটক করে।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভোমরা বিওপির আভিযানিক দল সীমান্ত পিলার- ৩ হতে আনুমানিক ৭০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন বাশকল নামক স্থান হতে ০৪ বোতল ভারতীয় মদ আটক করে। চান্দুরিয়া বিওপির আভিযানিক দল সীমান্ত পিলার- ১৭/৭ হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন গোয়ালপাড়া নামক স্থান হতে ২০০ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ আটক করে এবং বাকাল চেকপোস্ট এর আভিযানিক দল বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন চেকপোস্ট এলাকায় ০১ বোতল ভারতীয় মদ আটক করে।
এছাড়াও, কালিয়ানী বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার-৮/১৩ এস হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন কালিয়ানী নামক স্থান হতে ৭০,০০০/- টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে। বৈকারী বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার-৭/১৫ এস হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন নতুন পাড়া নামক স্থান হতে ৩৫,০০০/- টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে। কাকডাঙ্গা বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার-১৩/৩ এস এর ৫ ও ৭ হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন গেড়াখালী, রাজ্জাকের মোড় নামক স্থান হতে ২,৪২,০০০/- টাকা মূল্যের ভারতীয় ঔষধ ও শাড়ি আটক করে। হিজলদী বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার-১৩/৪ এস হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন শিশুতলা নামক স্থান হতে ১,৪০,০০০/- টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে। ভোমরা বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার-৩ হতে ৭০০-৮০০ হতে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন রাশিদা মাধ্যমিক বিদ্যালয় নামক স্থান হতে ৩২,৫০০/- টাকা মূল্যের ভারতীয় ব্লেন্ডার, শাড়ি এবং স্টিলের প্লেট আটক করে। সুলতানপুর বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার-১৫/৫ এস হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন তালসারি নামক স্থান হতে ৩৫,০০০/- টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে। তলুইগাছা বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার-১৩/২ এস হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন চারাবাড়ি নামক স্থান হতে ১,৪০,০০০/- টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে। মাদরা বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার-১৩/৩ এস এর ৮ আরবি হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন ভাদিয়ালী নামক স্থান হতে ১,০৫,০০০/- টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে। পদ্মশাখরা বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার-১/২৩ এস এর ৪ আরবি হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন বেড়িবাধ নামক স্থান হতে ৩,৫০,০০০/- টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে। এছাড়াও, বাকাল চেকপোষ্ট এর বিশেষ আভিযানিক দল বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা সদর থানাধীন চেকপোষ্ট এলাকা স্থান হতে ৪৩,৪০০/- টাকা মূল্যের ভারতীয় কসমেটিক্স আটক করে।
সর্বমোট= ১২,৮০,৪০০/- (বারো লক্ষ আশি হাজার চারশত) টাকা মূল্যের বিভিন্ন চোরাচালানী মালামাল আটক করে।০৩/০৯/২৫
উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের
+88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।

