• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • কিশোরগঞ্জের অষ্টগ্রামে ইটনা মিঠামইন অলওয়েদার সড়কের বাইক দূর্ঘটনা নিহত ১ আহত ২ 

     swadhinshomoy 
    06th Sep 2025 7:40 am  |  অনলাইন সংস্করণ Print

    ‎এ আর সুমন অষ্টগ্রাম উপজেলা প্রতিনিধি
    কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রামে সড়ক দূর্ঘটনায় দু’জন গুরুতর আহত ও  রাকিব (২৫) নামে এক জন নিহত  হয়েছেন। আহতদের মিঠামইন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নিহত রাকিব ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানার,বাবুখালী গ্রামের বাসিন্দা আবদুল মজিদের পুত্র। ‎শুক্রবার (৫ সেপ্টেম্বর) কিশোরগঞ্জের অষ্টগ্রাম-ইটনা-মিঠামইন অলওয়েদার সড়কে এই দূর্ঘটনা ঘটে। ‎প্রত্যক্ষদর্শীরা জানায়, হাওরে ঘুরতে এসে তিন বন্ধু অষ্টগ্রাম থেকে মিঠামইন যাওয়ার পথে বাইশ মিটার ব্রীজ এলাকায়, মোটর সাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে দু’জন গুরুতর আহত ও ঘটনাস্থলে রাকিবের মৃত্যু হয়। অষ্টগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমিন এ তথ্য নিশ্চিত করেছেন। ‎‎স্থানীয় এলাকাবাসীরা জানান,কিশোরগঞ্জের অষ্টগ্রাম-ইটনা-মিঠামইন, অলওয়েদার সড়কে প্রায় পর্যটক ঘুরতে আসে। তবে মোটরসাইকেলের বেপরোয়া গতি এবং চালকদের অসচেতনতার কারণে প্রায় দুর্ঘটনা ঘটে বলে জানান এলাকাবাসী,আরো বলেন যারা অষ্টগ্রাম-ইটনা-মিঠামইন অলওয়েদার সড়কে ঘুরতে আসা পর্যটকদের উদ্দেশ্যে বলেন আপনারা অবশ্যই নিয়ম নিতি মেনে মোটরসাইকেল চালাবেন একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    September 2025
    S M T W T F S
     123456
    78910111213
    14151617181920
    21222324252627
    282930