swadhinshomoy
06th Sep 2025 9:00 am | অনলাইন সংস্করণ Print
আব্দুর রাজ্জাক, স্টাফ রিপোর্টার:
মানিকগঞ্জ সদর উপজেলার তিতুমীর মসজিদের দোতলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী মানিকগঞ্জ সদর উপজেলা শাখার উদ্যোগে রুকন (সদস্য) সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট আনোয়ার হোসাইন, নায়েবে আমির, জামায়াতে ইসলামী মানিকগঞ্জ জেলা শাখা। সভাপতিত্ব করেন মানিকগঞ্জ সদর থানার আমির ফজলুল হক।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “মানিকগঞ্জ-৩ আসনে আসন্ন নির্বাচনে বুথভিত্তিক কমিটি গঠন করতে হবে।”
সম্মেলনে দারুস-সুল-কুরআন পেশ করেন মাওলানা সাদিরুল ইসলাম, তারবিয়াত সেক্রেটারি, মানিকগঞ্জ সদর উপজেলা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অ্যাডভোকেট সালাহ উদ্দিন, সেক্রেটারি, মানিকগঞ্জ সদর উপজেলা।
এ সময় মানিকগঞ্জ সদর থানার সকল দায়িত্বশীল নেতা ও সদস্যরা উপস্থিত ছিলেন।
উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের
+88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।

