• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • আমতলীতে বাংলাদেশ জমিয়তের হিজবুল্লাহর উদ্যোগে আনন্দ র‍্যালি 

     swadhinshomoy 
    06th Sep 2025 11:59 am  |  অনলাইন সংস্করণ Print

    এস এম সুমন রশিদ, বরগুনা প্রতিনিধি:

    সারা বিশ্বে মুসলিম মুসলিম ধর্মাবলম্বীদের আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে ১২ই রবিউল আউয়াল পালিত হচ্ছে।

    আজ শনিবার সকালে বরগুনার আমতলী উপজেলায় বাংলাদেশ জমিয়াতের হিজবুল্লাহর উদ্যোগে এক বিশাল আনন্দ র‍্যালি আয়োজন করা হয়েছে।

    র‍্যালিটি আমতলী উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে বিভিন্ন মসজিদের ইমাম, আলেম-ওলামা, মাদরাসার শিক্ষক-শিক্ষার্থীসহ কয়েক হাজার ধর্মপ্রাণ মুসল্লি অংশগ্রহণ করেন।

    আনন্দ র‍্যালিতে অংশগ্রহণকারীরা রাসূলুল্লাহ (সাঃ)-এর জীবনী থেকে শিক্ষা গ্রহণ ও ইসলামী আদর্শে সমাজ গঠনের আহ্বান জানান। র‍্যালি শেষে বিশেষ দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়।
    স্থানীয় এলাকাবাসী জানান, দীর্ঘদিন পর আমতলীতে এত বড় পরিসরে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ধর্মপ্রাণ মানুষের অংশগ্রহণে র‍্যালি অনুষ্ঠিত হলো। এতে ধর্মীয় পরিবেশ আরও সমুন্নত হয়েছে।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    September 2025
    S M T W T F S
     123456
    78910111213
    14151617181920
    21222324252627
    282930