• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • না’রায়ে রিসালাত ইয়া রাসুলাল্লাহ ধ্বনিতে মুখরিত হয়ে উঠেছে টাঙ্গাইল পৌর উদ্যানসহ পুরো শহর 

     swadhinshomoy 
    06th Sep 2025 12:44 pm  |  অনলাইন সংস্করণ Print
    আব্দুল্লাহ আল মামুন পিন্টু,টাঙ্গাইল

    না’রায়ে রিসালাত ইয়া রাসুলাল্লাহ ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে টাঙ্গাইল পৌর উদ্যানসহ পুরো শহর। শনিবার ভোর থেকে দুপুর পর্যন্ত  ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপনকালে এ ধ্বনিতে মুখরিত হয়।

     টাঙ্গাইল জেলা ঈদে মিলাদুন্নবী উদযাপন কমিটির আয়োজনে শহীদ স্মৃতি পৌর উদ্যানে জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুষ্ঠিত হয়েছে।
     সকাল ৭টায় পবিত্র কোরআন তেলাওয়াত, হামদ ও নাতে রাসুল পরিবেশনের মধ্য দিয়ে  দিনটির উদযাপন শুরু হয় । এরপর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর জীবন ও কর্মের উপর আলোচনায় অংশ নেন রাজনৈতিক নেতৃবৃন্দ, আলেম ও পীরমাশায়েখগণ।
    আলোচনায় কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক এড. ফরহাদ ইকবাল অংশ নেন।
    অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পীরে তরিকত আলহাজ্ব প্রফেসর আব্দুল কুদ্দুস খুসরু (হাজীবাগ দরবার শরীফ)। উদ্বোধনী বক্তব্য রাখেন গাউছিয়া কমিটি বাংলাদেশ টাঙ্গাইল জেলা শাখার সভাপতি অধ্যক্ষ মোঃ আব্দুল হাই। স্বাগত বক্তব্য রাখেন করটিয়া আহমাদাবাদ শরীফ বিশিষ্ট খলিফা মোহাম্মদ শাহজালাল।
    বক্তব্য রাখেন -আলালপুর ফাজিল মাদ্রাসার সাবেক ভাইস প্রিন্সিপাল আলহাজ্ব শাহ সুফি মাওলানা আব্দুল ওহাব সিরাজি,করটিয়া সরকারি সা’দত বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. সাইফুল মালেক আনসারী, বিভাগীয় প্রধান, অর্থনীতি বিভাগ, ঘাটাইল আমুয়াবইদ মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল হযরত মাওলানা হারুন অর রশিদ, ময়মনসিংহ দারুন্নাজাত সিদ্দিকিয়া মাদ্রাসার প্রিন্সিপাল হযরত মাওলানা মুফতি সৈয়দ মাহবুব আল হুসাইন, টাঙ্গাইল কাদেরিয়া তৈয়বিয়া তাহেরিয়া সুন্নিয়া মাদ্রাসার সুপার হাফেজ মাওলানা মুফতি মোহাম্মদ মোজাম্মেল হক জালালী প্রমুখ। এছাড়াও স্থানীয় ওলামায়ে কেরাম ও সমাজের বিশিষ্ট গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

    গাউছিয়া কমিটি বাংলাদেশ টাঙ্গাইল জেলা শাখার প্রচারক প্রকাশনা সম্পাদক ও টাঙ্গাইল জেলা তাহলে সুন্নাত ওয়াল জামাত যুব পরিষদের আহ্বায়ক ডাক্তার মোহাম্মদ মোরশেদ আলম মাসুদ এর অনুষ্ঠান সঞ্চালনায় উপস্থিত ছিলেন আলহাজ্ব শাহ সুফি মুহাম্মদ সাইফুল্লাহহিল কাতেয়ী, পীর সাহেব আহমাদাবাদ শরীফ, করটিয়া,আলহাজ্ব হাফেজ ক্বারী মাওলানা মোহাম্মদ শাহ সুফি হাবিবুল্লাহ আল আহমাদী, পীর সাহেব আহমাদাবাদ দরবার শরীফ, বান্দাবাড়ি, দেলদুয়ার, আলহাজ্ব ডা. সৈয়দ শাহ সাইদুল্লাহ কাদরী, মাহবুবীয়া দায়রা শরীফ, টাঙ্গাইল,শাহ সুফি আহমদ আলী, পীর সাহেব,মোঃ মোস্তাফিজুর রহমান আবু আলী, বিশ্ব সোয়াব রেসানি দরবার শরীফ, সখিপুর। সম্মানিত ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন টাঙ্গাইল সরকারি এম এম আলী কলেজ এর উপাধ্যক্ষ প্রফেসর খন্দকার আরিফ মাহমুদ, সহযোগী অধ্যাপক মোহাম্মদ ফরিদ হোসেন খান, সরকারি কুমুদিনী কলেজের সহযোগী অধ্যাপক মোহাম্মদ আবুল কালাম আজাদ, গাউছিয়া কমিটি বাংলাদেশ টাঙ্গাইল জেলা শাখা সেক্রেটারি ও নাগরপুর জনতা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মাসুদ আলম খান, বাংলাদেশ গাউসিয়া কমিটি টাঙ্গাইল জেলা শাখার সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আলী আশরাফ খান,  জয়নাল আবেদীন তৈয়বিয়া তাহেরিয়া সুন্নিয়া মাদ্রাসা, সাপুয়া, টাঙ্গাইল।আলহাজ্ব শাহ সুফি মুহাম্মদ সাইফুল্লাহহিল কাতেয়ী, পীর সাহেব আহমাদাবাদ শরীফ, করটিয়া,আলহাজ্ব হাফেজ ক্বারী মাওলানা মোহাম্মদ শাহ সুফি হাবিবুল্লাহ আল আহমাদী, পীর সাহেব আহমাদাবাদ দরবার শরীফ, বান্দাবাড়ি, দেলদুয়ার, আলহাজ্ব ডা. সৈয়দ শাহ সাইদুল্লাহ কাদরী, মাহবুবীয়া দায়রা শরীফ, টাঙ্গাইল শাহ সুফি আহমদ আলী, পীর সাহেব,মোঃ মোস্তাফিজুর রহমান আবু আলী, বিশ্ব সোয়াব রেসানি দরবার শরীফ, সখিপুর।

    পরে বর্ণাঢ্য র‍্যালি, মিলাদ কিয়াম, দোয়া ও তাবারক বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    September 2025
    S M T W T F S
     123456
    78910111213
    14151617181920
    21222324252627
    282930