• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • ভূঞাপুরে গাঁজাসহ মাদক কারবারি স্বামী-স্ত্রী আটক 

     swadhinshomoy 
    06th Sep 2025 12:48 pm  |  অনলাইন সংস্করণ Print

    আব্দুল্লাহ আল মামুন পিন্টু টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃ

    টাঙ্গাইলের ভূঞাপুরে যৌথ বাহিনীর অভিযানে ৬ কেজি গাঁজাসহ মাদক কারবারি স্বামী-স্ত্রীকে আটক করেছে যৌথ বাহিনী। শুক্রবার( ৫ সেপ্টেম্বর) বিকেলে  উপজেলার ঘাটান্দী গ্রামের লোকমান ফকির মহিলা কলেজের সামনে ভাড়া বাসা থেকে তাদের আটক করা হয়। এ সময় উদ্ধার করা হয় নগদ একলাখ ২৬ হাজার টাকা ও গাঁজা মাপার মেশিন।

    আটককৃতরা হলো- গোপালপুর উপজেলার নারুচী গ্রামের খন্দকার ছাত্তারের ছেলে  খন্দকার সুরুজ (৩২) ও তার স্ত্রী তানিয়া আক্তারী (৩৬)।

    জানা যায়, দীর্ঘদিন ধরে খন্দকার সুরুজ ও তার স্ত্রী তানিয়া ভূঞাপুর পৌর এলাকায় লোকমান ফকির কলেজের সামনে নাজমুল হকের বাসা ভাড়া নিয়ে মাদক ব্যবসা করে আসছিলো। শুক্রবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৬ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রী দু’জনকে আটক করা হয়। এসময় উদ্ধার করা হয় নগদ একলাখ ২৬ হাজার টাকা ও গাঁজা মাপার মেশিন।

    এবিষয়ে ভূঞাপুর থানা অফিসার ইনচার্জ একেএম রেজাউল করিম বলেন, দীর্ঘ দিন যাবৎ স্বামী-স্ত্রী মিলে উপজেলার বিভিন্ন স্থানে মাদক সরবরাহ করে আসছে। তাদের বিরুদ্ধে  মামলা দায়ের করা হয়েছে।  বিধিমোতাবেক ব্যাবস্থা নিয়ে আদালতে পাঠানো হবে।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    September 2025
    S M T W T F S
     123456
    78910111213
    14151617181920
    21222324252627
    282930