• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • বাঘা (রাজশাহী) প্রতিনিধিঃ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ১৪৪৭ হিজরী উপলক্ষে বাঘা উপজেলা প্রশাসনের উদ্যোগে হযরত মুহাম্মদ (সাঃ)-এর জীবন ও কর্মের ওপর আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

     swadhinshomoy 
    06th Sep 2025 12:51 pm  |  অনলাইন সংস্করণ Print
    হাবিল উদ্দিন,বাঘা (রাজশাহী) প্রতিনিধিঃ
    পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ১৪৪৭ হিজরী উপলক্ষে বাঘা উপজেলা প্রশাসনের উদ্যোগে হযরত মুহাম্মদ (সাঃ)-এর জীবন ও কর্মের ওপর আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
    শনিবার(৬ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠান আয়োজন করা হয়। আলোচনা সভার সঞ্চালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাবিহা সুলতানা ডলি।
    অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী আক্তার। বিশেষ বক্তা হিসেবে আলোচনা করেন বাঘা উপজেলা মডেল মসজিদের পেশ ইমাম মাওলানা আবুল কালাম আজাদ ও বাঘা ফাজিল মাদরাসার প্রভাষক ইব্রাহিম খলিল। এছাড়া বক্তব্য রাখেন বাঘা প্রেসক্লাবের আহ্বায়ক আব্দুল লতিফ এবং বাঘা ফাজিল মাদরাসার প্রভাষক হাফেজ ক্বারী ইন্তাজ আলী।
    আলোচকরা তাঁদের বক্তব্যে হযরত মুহাম্মদ (সাঃ)-এর জীবনাদর্শ ও কর্মমুখী দিকগুলো তুলে ধরে সমাজে শান্তি, সাম্য ও মানবকল্যাণে তাঁর অবদানের কথা স্মরণ করেন। শেষে দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    September 2025
    S M T W T F S
     123456
    78910111213
    14151617181920
    21222324252627
    282930