• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • পাঁচুপুর ইউনিয়নের খোদ্দ বোয়ালিয়ায় যুবকদের মাঝে ফুটবল জার্সি বিতরণ,, 

     swadhinshomoy 
    07th Sep 2025 9:49 am  |  অনলাইন সংস্করণ Print

    মোঃ ইসতিয়াক আহমেদ রোহান,আত্রাই উপজেলা প্রতিনিধি:

    ০৬/০৯/২০২৫ ইং রোজ শুক্রবার আত্রাই উপজেলার ৪ নং পাঁচুপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের খোদ্দ বোয়ালিয়া গ্রামের যুব সমাজের মাঝে ফুটবল খেলার জন্য ১১টি জার্সি বিতরণ করা হয়েছে। জার্সি বিতরণ করেন এলাকার জনপ্রিয় মুখ, জনগণের প্রিয় চেয়ারম্যান প্রার্থী মোঃ আবু শাহীন।তিনি জামায়াতে ইসলামী থেকে মনোনয়ন পেয়েছেন,,তিনি বর্তমানে পাঁচুপুর ইউনিয়ন আমীর ও থানার দায়িত্বপ্রাপ্ত পালন করছেন।

    অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে চেয়ারম্যান প্রার্থী মোঃ আবু শাহীন বলেন—
    “যুবকরাই দেশের ভবিষ্যৎ। তারা যেন পথভ্রষ্ট না হয়, নেশাগ্রস্ত না হয়, মোবাইল গেমিং সহ সকল প্রকার অপসংস্কৃতি থেকে দূরে থেকে খেলাধুলার মধ্য দিয়েই প্রকৃত বিনোদন খুঁজে পায়।”

    জার্সি গ্রহণ করা যুবকেরা উচ্ছ্বাস প্রকাশ করে জানায়—
    “আমরা এই জার্সি পেয়ে অত্যন্ত খুশি। আমাদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়বে। আগামী দিনে আমরা চাই তার হাত আরও শক্ত হোক এবং তিনি এ ধরনের ভালো উদ্যোগ অব্যাহত রাখুন।”

    এ সময় উপস্থিত ছিলেন থানা আমীর আসাদুল্লাহ আল গালিব, মাহফুজুর রহমান, সাহাবান আলী সহ স্থানীয় নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

    গ্রামবাসীরা জানান, যুব সমাজকে সুস্থ ও সুন্দর পথে পরিচালিত করার জন্য এ ধরনের কার্যক্রম অত্যন্ত জরুরি। তারা তার এ উদ্যোগে সন্তুষ্টি প্রকাশ করে ভবিষ্যতেও এর ধারাবাহিকতা কামনা করেন।

    জার্সি বিতরণ অনুষ্ঠান শেষে এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    September 2025
    S M T W T F S
     123456
    78910111213
    14151617181920
    21222324252627
    282930