মাহবুব হোসেন মেজর দিনাজপুর জেলা প্রতিনিধিঃ
দিনাজপুর জেলার হাকিমপুর থানার অফিসার ইনচার্জ মোঃ নাজমুল হকের নেতৃত্বে গত ১ হতে ৩১ আগষ্ট একমাসে ৯৬ জন আসামীকে গ্রেফতার করেন।
হাকিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নাজমুল হক বলেন হাকিমপুর থানার সকল অফিসার ও ফোর্সদের একান্ত প্রচেষ্টায় ০১ হইতে ৩১ আগষ্ট/২৫ ইং তারিখ প্রর্যস্ত হাকিমপুর থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদক মামলা,গ্রেফতারী পরোয়ানা ও বিভিন্ন মামলায় মোট ৯৬ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে।
হাকিমপুর থানা পুলিশ কর্তৃক ট্যাপেন্ডাডল ট্যাবলেড ৬৭০ পিস, এ্যাম্পল- ৬৩৩ পিস, গাঁজা- ৩৭০ গ্রাম, ফেন্সিডিল- ৫ বোতল, দেশি চোলাইমদ- ২৫ লিটার, হেরোইন ১০ গ্রাম ও এরই মধ্যে বিজিবি কর্তৃক ৫ পিচ এ্যাম্পল ও ৪ গ্রাম হেরোইন, দিনাজপুর মাদক দ্রব্য অধিদপ্তর ৪০ গ্রাম হেরোইন উদ্ধার করেন।
মোট ৯৬ জন আসামি গ্রেফতার করেন। গ্রেফতার কৃত আসামিদের দিনাজপুর বিজ্ঞ আদালতের প্রেরণ করেন। এভাবে গ্রেফতারের পরে অত্র হাকিমপুর থানার আইনশৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। মাদকদ্রব্য অভিযান ও পুলিশের বিশেষ অভিযান অব্যাহত আছে ।

