• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিক উপলক্ষে ববির ছাত্রদলের মাছের পোনা অবমুক্ত 

     swadhinshomoy 
    08th Sep 2025 1:05 pm  |  অনলাইন সংস্করণ Print

    আবদুল্লাহ আল শাহিদ খান, ববি প্রতিনিধি:

    বরিশাল বিশ্ববিদ্যালয়ে ( ববি )র বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ছাত্রদলের মাছের পোনা অবমুক্তকরন কর্মসূচি পালন।

    বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা সাব্বির হোসাইনের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের চারটি পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। সোমবার (৮ সেপ্টেম্বর) সকাল ১১ টায় এ কর্মসূচি শুরু হয়।

    কর্মসূচিতে শেরে বাংলা হল, ভিসি বাংলো, বিশ্ববিদ্যালয়ের মূল পুকুর এবং তাপসী রাবিয়া হলের পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়।

    এ সময় উপস্থিত ছাত্রদল নেতা সাব্বির হোসাইন বলেন,
    শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা। বিএনপি প্রতিষ্ঠার মাধ্যমে তিনি দেশে গণতন্ত্র, মানবাধিকার, ভোটাধিকার, গণমাধ্যমের স্বাধীনতা ও খাল খননের মতো জনকল্যাণমূলক কার্যক্রম চালু করেছিলেন। তাঁর আদর্শে অনুপ্রাণিত হয়ে আমরা গত ২ তারিখ বিশ্ববিদ্যালয়ের পুকুর পরিষ্কার-পরিচ্ছন্ন করেছি। আজ বিশ্ববিদ্যালয়ের চারটি পুকুরে মাছের পোনা অবমুক্ত করেছি। বিএনপি কেবল একটি রাজনৈতিক দল নয়, বরং মানবিক দল, যা দেশের ক্লান্তিকাল সময়ে গণতন্ত্র পুনরুদ্ধারে নেতৃত্ব দিয়ে যাচ্ছে। আমাদের এসব মানবিক কার্যক্রম চলমান থাকবে।

    উল্লেখ্য, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর প্রতিষ্ঠিত হয়।

    মাছের পোনা অবমুক্তকরব কর্মসূচিতে উপস্থিত ছিলেন সাকিব আল হাসান, তরিকুল ইসলাম , অকিবুর রহমান, আহসান উল্লাহ্, আজমাইন সাকিব, সিফাত, জাহিদুল,, মোজাম্মেল, আজমাইন তরিকুল, বৃষ্টি, সৃষ্টি,অমি, সজিব প্রমুখ।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    September 2025
    S M T W T F S
     123456
    78910111213
    14151617181920
    21222324252627
    282930