• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • আত্রাইয়ে বিয়াম ল্যাবরেটরী স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক-শিক্ষার্থী-অভিভাবকদের মানববন্ধন 

     swadhinshomoy 
    08th Sep 2025 1:12 pm  |  অনলাইন সংস্করণ Print
    মোঃ ফিরোজ আহম্মেদ,আত্রাই (নওগাঁ) প্রতিনিধিঃ

    আত্রাই বিয়াম ল্যাবরেটরী স্কুল অ্যান্ড কলেজের শিক্ষকদের নিয়ে ষড়যন্ত্র ও কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়ায় তীব্র প্রতিবাদ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৭ সেপ্টেম্বর ২০২৫) দুপুর ১২টা ২৫ মিনিটে উপজেলা প্রাঙ্গনে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

    এ সময় প্রতিবাদ ও মানববন্ধনে নেতৃত্ব দেন নবম শ্রেণির শিক্ষার্থী শাকিল আহমেদ। কর্মসূচিতে বিদ্যালয়ের সকল শিক্ষার্থী, শিক্ষক-কর্মচারী ও অভিভাবকবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
    নওগাঁর আত্রাইয়ের একটি সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান—বিয়াম ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজ। বহু বছর ধরে এ প্রতিষ্ঠান জ্ঞান, নৈতিকতা ও মানবিক মূল্যবোধের আলোকবর্তিকা জ্বালিয়ে আসছে। অথচ সম্প্রতি কিছু কুরুচিপূর্ণ মন্তব্যে এ প্রতিষ্ঠানের মানসম্মান প্রশ্নবিদ্ধ করার চেষ্টা চালানো হয়েছে।
    প্রতিষ্ঠানটিকে ফেসবুকে ‘যৌনপল্লী’ আখ্যা দেওয়ায় ক্ষোভে ফেটে পড়েন শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা। বিশেষ করে প্রতিষ্ঠানের প্রভাষক নাসরিন এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন,
    “এমন কথাবার্তা শুধু একটি প্রতিষ্ঠানের নয়, আমাদের শত শত শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকের সম্মানকেও কলুষিত করেছে। আমরা এ অপমান মেনে নিতে পারি না। দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হোক।“আমাদের স্কুল আমাদের দ্বিতীয় ঘর। এখানে আমরা ভালো মানুষ হওয়ার শিক্ষা পাই। অথচ যারা এই প্রতিষ্ঠান নিয়ে বাজে মন্তব্য করেছে, তারা আমাদের হৃদয়ে আঘাত করেছে।” আমরা মানুষ আমাদের দোষ ত্রুটি থাকতে পারে কিন্তু ব্যক্তির দোষ কখনো প্রতিষ্ঠান বহন করবে না। কোন শিক্ষক যদি অপরাধ করে তাকে আইনের আওতায় নিয়ে আসার জন্য প্রশাসনকে ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অনুরোধ করছি।
    মানববন্ধনে বক্তারা বলেন, শিক্ষা প্রতিষ্ঠানকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়। এ ধরনের বক্তব্য শিক্ষার পরিবেশ নষ্ট করে এবং প্রতিষ্ঠানটির ভাবমূর্তি ক্ষুণ্ন করে। তারা দোষীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
    মানববন্ধনে শত শত শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবক সারিবদ্ধ হয়ে দাঁড়ান হাতে হাতে প্ল্যাকার্ড নিয়ে। সেখানে লেখা— “আমাদের বিদ্যালয় আমাদের গর্ব”, “শিক্ষার মর্যাদা ক্ষুণ্ন হতে দেব না”, “অপমানকারীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা চাই”।
    নবম শ্রেণির শিক্ষার্থী শাকিল আহমেদ চোখেমুখে দৃঢ়তা নিয়ে তিনি বলেন, “আমাদের প্রিয় প্রতিষ্ঠানকে নিয়ে কুরুচিপূর্ণ কথা আমরা সহ্য করব না। এ বিদ্যালয় আমাদের ভবিষ্যৎ গড়ে তুলছে। এর মর্যাদা রক্ষার দায়িত্ব আমাদের সবার।”
    অভিভাবকরা ভীষণ ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমরা আমাদের সন্তানদের এখানে মানুষ করার জন্য পাঠাই। যারা কুরুচিপূর্ণ বক্তব্য দিয়ে প্রতিষ্ঠানকে হেয় করছে, তারা মূলত আমাদের সন্তানদের ভবিষ্যতের ওপর আঘাত হানছে।”
    শিক্ষকরাও দুঃখ প্রকাশ করে বলেন, “বছরের পর বছর পরিশ্রম করে যে শিক্ষা পরিবেশ আমরা গড়ে তুলেছি, কিছু মানুষের হীন উদ্দেশ্যমূলক বক্তব্যে তা নষ্ট হতে পারে না। শিক্ষা প্রতিষ্ঠানকে ঘিরে নেতিবাচক প্রচারণা বন্ধ না হলে শিক্ষার্থীদের মানসিক ক্ষতি হবে।”
    শিক্ষার্থীরা স্লোগান তুলতে তুলতে জানান, “এই বিদ্যালয় আমাদের জীবনের আলো। এর মর্যাদা ক্ষুণ্ন করার চেষ্টা কখনো সফল হবে না।”
    মানববন্ধন ঘিরে এলাকাজুড়ে ছিল এক ভিন্ন আবহ। আশপাশের মানুষজনও ভিড় জমিয়ে শিক্ষার্থী-অভিভাবক-শিক্ষকদের এই প্রতিবাদ কর্মসূচিকে সমর্থন জানান।
    দিনশেষে সবার কণ্ঠে একই স্লোগান প্রতিধ্বনিত হতে থাকে—“শিক্ষা প্রতিষ্ঠানের মর্যাদা রক্ষায় আমরা ঐক্যবদ্ধ,
    অপমানকারীদের বিচার চাই।”
    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    September 2025
    S M T W T F S
     123456
    78910111213
    14151617181920
    21222324252627
    282930