• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • হরিণাকুণ্ডুতে নিখোঁজের পাঁচদিন পর যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার 

     swadhinshomoy 
    08th Sep 2025 1:15 pm  |  অনলাইন সংস্করণ Print

    মোঃ সুরুজ- ঝিনাইদহ প্রতিনিধি:

    ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলায় নিখোঁজের পাঁচদিন পর মিলন নামের এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বিকেলে ভায়না ইউনিয়নের লক্ষীপুর গ্রামের একটি হলুদক্ষেত থেকে লাশটি উদ্ধার করা হয়।

    স্থানীয় কৃষকরা মাঠে কাজ করার সময় লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠায়।

    নিহত মিলন ওই গ্রামের চান্দা মিয়ার ছোট ছেলে। পরিবার ও স্থানীয়রা জানান, তিনি মানসিক প্রতিবন্ধী ছিলেন এবং প্রায়ই বাড়ি থেকে বের হয়ে কয়েকদিন পর ফিরতেন। গত সোমবার নামাজ পড়ার উদ্দেশ্যে বের হওয়ার পর তিনি আর বাড়ি ফেরেননি।

    হরিণাকুণ্ডু থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম হাওলাদার জানান, পরিবার ও প্রতিবেশীরা মিলনের মানসিক সমস্যার কথা নিশ্চিত করেছেন। তবে মৃত্যুর সঠিক কারণ ময়নাতদন্তের পর জানা যাবে।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    September 2025
    S M T W T F S
     123456
    78910111213
    14151617181920
    21222324252627
    282930