swadhinshomoy
09th Sep 2025 7:08 am | অনলাইন সংস্করণ Print
সুকমল চন্দ্র বর্মন (পিমল)ষ্টাফ রিপোর্টারঃ
সবুজে সাজাই বাংলাদেশ প্রতিপাদ্য নিয়ে, বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় কালাইয়ে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন রকমের ফলজ ও বনজ গাছ বিতরণ করা হয়েছে।
আজ সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে প্রকৃতি ও জীবন ক্লাব জয়পুরহাট জেলা শাখার আয়োজনে কালাই ময়েন উদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে এ গাছ বিতরণ করা হয়।
শিক্ষার্থীদের মাঝে গাছ বিতরণ করেন কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা আক্তার জাহান।
এসময় আরো উপস্থিত ছিলেন, কালাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইফতেখার রহমান, কালাই থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদ হোসেন, ময়েন উদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক/শিক্ষিকাবৃন্দ এবং প্রকৃতি ও জীবন ক্লাবের সদস্যরা।
উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের
+88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।

