গৌতম কুমার মহন্ত,নওগাঁ জেলা প্রতিনিধিঃ
নওগাঁর মহাদেবপুরে উৎসব মূখর পরিবেশে পালিত হলো সমতলে বসবাসকারী ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ঐতিহ্যবাহী কারাম উৎসব।এ সম্প্রদায়ের বৃহত্তম ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানে ক্ষুদ্র-নৃ গোষ্ঠীর নারী ও পুরুষরা নাচে-গানে মাতিয়ে তোলে অনুষ্ঠানস্থল।এ উৎসব উপলক্ষে ৮ সেপ্টেম্বর সোমবার বিকেলে উপজেলার নাটশাল মাঠে জাতীয় আদিবাসী পরিষদ আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেয়া প্রতিযোগীদের মধ্য পুরস্কার বিতরণী করা হয়।বিকাল ৪ টায় জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে এ উৎসবের উদ্বোধন করেন জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি গনেশ মার্ডী।আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুজ্জামান। প্রধান বক্তা ছিলেন জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বিমল রাজোয়ার, বিশেষ অতিথি ছিলেন,প্রভাষক ও সাংবাদিক আজাদুল ইসলাম আজাদ,সাংবাদিক আজাদ হোসেন মুরাদ, উপজেলা একাডেমিক সুপার ভাইজার মোঃ ফরিদুল ইসলাম।জাতীয় আদিবাসী পরিষদ নওগাঁ জেলা কমিটির সভাপতি আমিন কুজুরের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ সুধীর তির্কী, মহাদেবপুর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক নয়ন পাহান,মহাদেবপুর উপজেলা নারী পরিষদের সভানেত্রী নীতি রানী প্রমূখ।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দিপঙ্কর লাকড়া ও সন্ধ্যা মার্ডী। পরে সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

