• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • ‎পাকমন ইউনিয়ন ইউ পি এস আর রাষ্ট্রের অধিনে পাকমন পিপলস্ পার্টির আগামী ১৭ ই সেপ্টেম্বর মহা সমাবেশ সফল করতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় 

     swadhinshomoy 
    10th Sep 2025 3:53 pm  |  অনলাইন সংস্করণ Print

    ‎নিজস্ব প্রতিবেদক:

    আগামী ১৭ সেপ্টেম্বর জাতীয় প্রেসক্লাব চত্বরে অনুষ্ঠিতব্য মহাসমাবেশ সফল করতে মতবিনিময় সভা করেছে পাকমন পিপলস্ পার্টি। ৮ সেপ্টেম্বর সোমবার বিকাল ৫টায় রাজধানীর ফার্মগেটের প্রিন্স হোটেলে এ সভা অনুষ্ঠিত হয়। এতে ঢাকা, রংপুর, রাজশাহী ও চট্টগ্রাম বিভাগের নেতৃবৃন্দসহ কেন্দ্রীয় পর্যায়ের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

    ‎সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাকমন পিপলস্ পার্টির সভাপতি, দার্শনিক মো. জাহিদুল হক জাহেদ। তিনি বলেন, ১৭ সেপ্টেম্বরের মহাসমাবেশ শুধু একটি রাজনৈতিক কর্মসূচি নয়, এটি হবে জনগণের শক্তি প্রদর্শনের এক ঐতিহাসিক দিন। এ সমাবেশের মাধ্যমে দেশের মানুষ প্রমাণ করবে- তারা গণতন্ত্র, ন্যায় ও সমতার পক্ষে।

    ‎সভাপতির বক্তব্যে তিনি আরও বলেন, দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে মাঠে থাকার আহ্বান জানান।

    ‎এ সময় বক্তব্য দেন পাকমন পিপলস্ পার্টির মহাসচিব খন্দকার আশরাফ সিদ্দিকী, যুগ্ম মহাসচিব আব্দুর রহমান, সিনিয়র যুগ্ম মহাসচিব ডা. সাইফুল আলম, পাকমন মুক্তিযুদ্ধের সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা মাহাবুব আহাম্মেদসহ বিভিন্ন বিভাগীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

    ‎বক্তারা জানান, আসন্ন সমাবেশে ব্যাপক জনসমাগম ঘটাতে সবাই ইতোমধ্যেই মাঠে নেমেছেন। তারা বলেন, ১৭ সেপ্টেম্বরের কর্মসূচিকে সফল করার মধ্য দিয়েই দেশের জনগণের আশা-আকাঙ্ক্ষা প্রতিফলিত হবে।

    ‎সভায় দলীয় নেতারা সংগঠনের প্রতিটি ইউনিটকে সক্রিয় করার নির্দেশ দেন এবং জনসংযোগ কার্যক্রম আরও জোরদার করার পরামর্শ দেন।

    ‎নেতৃবৃন্দের প্রত্যাশা, জাতীয় প্রেসক্লাব চত্বর ভরে উঠবে জনতার স্রোতে, আর সেই স্রোত হবে দেশের গণতান্ত্রিক আন্দোলনের এক মাইলফলক।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    September 2025
    S M T W T F S
     123456
    78910111213
    14151617181920
    21222324252627
    282930