মোঃ আবদুল মোতালেব,স্টাফ রিপোর্টার – সেনবাগ নোয়াখালী
সেনবাগে বিএনপির নবগঠিত আহবায়ক কমিটি নিয়ে তীব্র উত্তেজনা – পক্ষে-বিপক্ষে মিছিল
মঙ্গলবার ( ৯ সেপ্টেম্বর ) নোয়াখালীর সেনবাগ উপজেলা বিএনপির নবগঠিত আহবায়ক কমিটিকে ঘিরে সকাল থেকে বিকেল পর্যন্ত এলাকায় টান টান উত্তেজনা বিরাজ করে।
সকালেই উপজেলা বিএনপির কাজী মফিজুর রহমান মফিজ গ্রুপ কমিটির বিরুদ্ধে প্রতিবাদ মিছিল ও সমাবেশ করে। অপরদিকে বিকেলে বিরোধী দলীয় চীফ হুইপ ও বেগম খালেদা জিয়ার উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক সমর্থিত গ্রুপ একইভাবে ঘোষিত আহবায়ক কমিটির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে।
এমন পরিস্থিতির মধ্যেই আছরের নামাজ চলাকালীন সময়ে নবগঠিত আহবায়ক কমিটির পক্ষে আবদুল মান্নান সমর্থিত গ্রুপ বিজয় মিছিল বের করে।
মিছিলটি উপজেলা গেট প্রদক্ষিণ শেষে দক্ষিণ বাজার বাবুপুর রাস্তার মুখে এসে মিছিল শেষে নেতাকর্মীরা যার যার গাড়িতে উঠে নিজ নিজ গন্তব্যে যাওয়ার প্রস্তুতি নিলে পেছনের অংশে স্থানীয় একদল কিশোর হঠাৎ একটি ছেলেকে এলো পাতাড়ী মারধর শুরু করলে দুই পক্ষের হাতাহাতি হয়।
ঘটনার খবর পেয়ে সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মিজানুর রহমান সঙ্গীয় ফোর্স ও সেনাবাহিনীর ঘটনা স্থলে পৌঁছলে সংঘর্ষে লিপ্ত থাকা কিশোর গুলো পালিয়ে যায়।
ঘটনাস্থলে গিয়ে জানা যায় ব্যক্তিগত আক্রোশ ও
বিক্ষিপ্ত কোন ঘটনা নিয়ে দুই দল কিশোরের মধ্যে মারামারি সূত্রপাত ঘটে, এতে রক্তক্ষয়ী কোন সংঘর্ষ হয়নি।
এতে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে দ্রুত যৌথ বাহিনী ( পুলিশ ও সেনা সদস্য) ঘটনাস্থলে পৌঁছেলে মিছিল ছত্রভঙ্গ হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে আসে।

