swadhinshomoy
10th Sep 2025 4:19 pm | অনলাইন সংস্করণ Print
স্টাফ রিপোর্টার : মোঃ ইসমাইল হোসেন, সেনবাগ:
নোয়াখালীর সেনবাগে উপজেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটি ঘোষণাকে কেন্দ্র করে উপজেলা ছাত্রদলের উদ্যোগে এক আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে উপজেলা সদর থেকে বের হওয়া এ শোভাযাত্রায় শতাধিক ছাত্রদল নেতা-কর্মী অংশ নেন। শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের নেতা আমজাদ হোসেন নিলয়, আরাফাত হোসেন রাতুল, মোঃ সৌরভসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ছাত্রদলের বিপুল সংখ্যক নেতা-কর্মী।
শোভাযাত্রায় বক্তারা নবগঠিত উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির প্রতি আস্থা প্রকাশ করেন এবং আগামীর আন্দোলন-সংগ্রামে ঐক্যবদ্ধ থেকে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের
+88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।

