swadhinshomoy
04th Aug 2021 1:11 am | অনলাইন সংস্করণ Print
করোনা মহামারি প্রতিরোধে সরকার ঘোষিত লকডাউনের নিয়ম অমান্য করায় রাজধানীতে ৩৫৪ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
মঙ্গলবার সকাল থেকে সন্ধ্যায় পর্যন্ত ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। একইসঙ্গে ১২০ জনকে ১ লাখ ৭৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ঢাকা মহানগর পুলিশের (ট্রাফিক) অতিরিক্ত কমিশনার ইফতেখারুল ইসলাম জানান, ঢাকায় ৫৩২টি গাড়িকে ১১ লাখ ২৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
করোনা সংক্রমণ রোধে আগামী ৫ আগস্ট মধ্যরাত পর্যন্ত এই লকডাউন চলার কথা থাকলেও তা ১০ আগস্ট পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত সরকার।
উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের
+88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।

