• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • কালকিনিতে খিদমাহ হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন 

     swadhinshomoy 
    15th Sep 2025 3:58 pm  |  অনলাইন সংস্করণ Print
    মোঃ মনির হোসেন (পরাগ)জেলা প্রতিনিধি,মাদারীপুর:
    মাদারীপুরের কালকিনি উপজেলায় আধুনিক চিকিৎসা সেবার নতুন দিগন্ত হিসেবে খিদমাহ হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। আজ  শুক্রবার  সকালে  (১২ সেপ্টেম্বর) উপজেলার ব্যস্ততম এলাকায় অবস্থিত হাসপাতাল রোড ওয়াল্টন  শোরুম এর পাশে দোয়া ও মিলাদ মাহফিলের মধ্যে দিয়ে শুভ  উদ্বোধন করা হয়।
    উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরেই কালকিনিতে উন্নতমানের চিকিৎসা সেবার অভাব অনুভূত হচ্ছিল। খিদমাহ হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার চালু হওয়ায় এখন থেকে এলাকাবাসী ঢাকায় না গিয়েই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ, আধুনিক ল্যাব টেস্ট, এক্স-রে, আল্ট্রাসনোগ্রামসহ উন্নত স্বাস্থ্যসেবা নিতে পারবেন।
    হাসপাতালের চেয়ারম্যান আনিস মোল্লা  জানান, এখানে অভিজ্ঞ ডাক্তার, দক্ষ নার্স ও টেকনোলজিস্টরা নিয়মিত সেবা প্রদান করবেন। পাশাপাশি স্বল্প খরচে মানসম্মত চিকিৎসা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
    উদ্বোধনী অনুষ্ঠান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা আব্দুল বারী।  হাসপাতাল পরিচালক ওসমান তালুকদারের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন  মাওলানা মুফতি মোঃ ফারুক, মাওলানা গোলাম হোসেন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাহবুব হাসান মুন্সীসহ স্থানীয় ব্যবসায়ী ও সুধীজন  উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষে অসহায় ও দরিদ্র রোগীদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়।
    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    September 2025
    S M T W T F S
     123456
    78910111213
    14151617181920
    21222324252627
    282930