• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • ভূরুঙ্গামারীতে সড়ক দূর্ঘটনায় শিশুর মৃত্যু 

     swadhinshomoy 
    15th Sep 2025 5:12 pm  |  অনলাইন সংস্করণ Print

    এস এম গোলাম মোস্তফাভূরুঙ্গামারী, কুড়িগ্রাম:

    ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মর্মান্তিক এক সড়ক দূর্ঘটনায় গুরুত্বর আহত শিশু ওবাইদ ইসলাম হামিম (১০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। মৃত শিশু উপজেলার সদর ইউনিয়নের কেজি স্কুল পাড়ার নাভিদ ইসলাম হিমেলের ছেলে। হামিম ওরিয়েন্ট ইনটেনশনাল চাইল্ড কেয়ার স্কুলের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী।

    এলাকাবাসী জানায়, শিশু হামিম গত বৃহস্পতিবার জয়মনিরহাট ইউনিয়নের সড়ককাটায় তার নানা বাড়িতে বেড়াতে যায়। শনিবার (১৩ সেপ্টেম্বর ) সকালে সাইকেল চালিয়ে সড়ককাটা বাজারে (ভূরুঙ্গামারী-কুড়িগ্রাম সড়ক) রাস্তা পাড়াপারের সময় একটি দ্রুতগামী অটো হামিমকে চাপা দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা হামিমকে উদ্ধার করে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন‍্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। শনিবার রাত আটটার দিকে চিকিৎসাধীন অবস্থায় সে মৃত্যু বরণ করে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।

     

    ভূরুঙ্গামারী থানার ওসি আল হেলাল মাহমুদ জানান, ঘটনাটি কেউ জানায়নি। খোঁজ খবর নিয়ে আইনানুগ ব‍্যবস্থা নেওয়া হবে।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    September 2025
    S M T W T F S
     123456
    78910111213
    14151617181920
    21222324252627
    282930