swadhinshomoy
15th Sep 2025 5:20 pm | অনলাইন সংস্করণ Print
মোঃ সুরুজ -ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহ সদর উপজেলায় উওর কাস্টসাগরা গ্রামে তিন বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টা করার অভিযোগে নবী মিয়া (৩৫) নামের এক ব্যক্তিকে স্থানীয়রা আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন।
ঘটনাটি ঘটেছে শনিবার (১৩ সেপ্টেম্বর ২০২৫) দুপুরে ঝিনাইদহ সদর উত্তর কাস্টসাগরা গ্রামে।
শিশুটির মা নাজমিন খাতুন এজাহারে উল্লেখ করেছেন, তার স্বামী বিদেশে থাকায় তিনি বর্তমানে বাবার বাড়িতে থাকেন। ঘটনার দিন দুপুরে তার ৩ বছরের মেয়ে তানহা খাতুন প্রতিবেশী নবী মিয়ার ৯ বছরের মেয়ে ফাতেমার সাথে খেলতে তাদের বাড়িতে যায়। কিছুক্ষণ পর শিশুটির কান্নার শব্দ শুনে তিনি নবী মিয়ার বাড়িতে গেলে দেখেন মেয়ে কাঁদছে এবং ঘরে একা নবী মিয়া দাঁড়িয়ে আছে।
পরে শিশুটি জানায়, নবী মিয়া তাকে খাটে শুইয়ে ধর্ষণের চেষ্টা করে। এসময় শিশুটির ব্যাথায় চিৎকার করে উটে চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে আসলে নবী মিয়া পালানোর চেষ্টা করে। তবে স্থানীয়রা তাকে আটক করে মারধর করে ঘরে আটকে রাখে।
পরে পুলিশকে খবর দিলে ঝিনাইদহ সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আসামিকে হেফাজতে নেয়। স্থানীয়দের উপস্থিতিতে প্রাথমিক জিজ্ঞাসাবাদে নবী মিয়া ধর্ষণচেষ্টার কথা স্বীকার করেছে বলে দাবি করেছে ভুক্তভোগীর পরিবার।
পুলিশ আসামিকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার জন্য ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসা করিয়ে থানায় নিয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগীর মা ঝিনাইদহ সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের
+88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।

