• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • সখীপুরে বিদ্যুতের কাজ করতে গিয়ে যুবকের মৃত্যু 

     swadhinshomoy 
    15th Sep 2025 8:05 pm  |  অনলাইন সংস্করণ Print

    মো. বদরুল আলম বিপুল,সখীপুর, টাংগাইল:

    টাঙ্গাইলের সখীপুরে বিদ্যুতের কাজ করতে গিয়ে সোহেল রানা (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ সোমবার সকাল ১০টার দিকে উপজেলার কাকড়াজান ইউনিয়নের ছোটচওনা পানিয়ার বাইদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সোহেল ওই গ্রামের নুর মোহাম্মদের ছেলে।

    পারিবারিক সূত্রে জানা যায়, সোহেল বিদ্যুৎকর্মীর পাশাপাশি অটোরিকশা চালাতেন। সোমবার সকালে তিনি স্থানীয় বিদ্যুৎকর্মী মনিরের সহযোগী হিসেবে ছোটচওনা পানিয়ার বাইদ এলাকার শামসুল আলমের বাড়িতে কাজ করতে গিয়ে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

    স্থানীয় ইউপি সদস্য মোজাম্মেল হক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

    সখীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম ভূঁইয়া বলেন, এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    September 2025
    S M T W T F S
     123456
    78910111213
    14151617181920
    21222324252627
    282930