swadhinshomoy
21st Sep 2025 3:23 pm | অনলাইন সংস্করণ Print
মো. বদরুল আলম বিপুলসখীপুর, টাংগাইল:
টাঙ্গাইলের সখীপুরে থানা পুলিশের অভিযানে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার কালমেঘা ইউনিয়নের ছলঙ্গা এলাকা থেকে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সখীপুর থানা পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান চালায়। এ সময় মো. সাইফ আহাম্মেদ (৪৫) নামে এক ব্যক্তিকে ১৬০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ৪০ হাজার টাকাসহ হাতে-নাতে আটক করা হয়।
গ্রেপ্তারকৃত সাইফ আহাম্মেদ উপজেলার ছলঙ্গা গ্রামের বাসিন্দা। তার পিতার নাম আব্দুল সামাদ।
সখীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম ভূঁইয়া বলেন, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মাদক নির্মূলে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের
+88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।

