• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • প্রতিপক্ষের হামলায় একজন খুন 

     swadhinshomoy 
    23rd Sep 2025 6:31 pm  |  অনলাইন সংস্করণ Print

    সারোয়ার নেওয়াজ শামীম (হবিগঞ্জ) প্রতিনিধি:

    হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা,র পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় শফিক মিয়া (৪৩) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। রবিবার (২১ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার ৬নং সদর ইউনিয়নের ঘরগাঁও গ্রামের খামারপাড়ায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
    নিহত শফিক মিয়া ঘরগাঁও খামার পাড়ার মৃত ছায়েদ আলীর ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে তাদের মাঝে বিরোধ চলছিল। এ নিয়ে রবিবার রাতে শফিক মিয়ার নিজ বাড়িতে তার মা, ভাই ও ভাবীর সঙ্গে তর্ক-বিতর্ক শুরু হয়। একপর্যায়ে তারা সবাই মারামারিতে জড়িয়ে পড়লে শফিক মিয়া আহত হয় । গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
    খবর পেয়ে চুনারুঘাট থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করা হবে বলে জানান। তবে ঘটনার সাথে জড়িত কাউকে এখনো আটক করা সম্ভব হয়নি।
    এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়দের দাবি, দীর্ঘদিনের জমিজমা বিরোধ এ হত্যাকাণ্ডের সূত্রপাত ঘটিয়েছে। তারা দ্রুত দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।
    চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত জানান , “খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জের ধরেই এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”
    এদিকে শফিক মিয়ার মৃত্যুর ঘটনায় তার পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নতুন করে কোনো সংঘর্ষের আশঙ্কায় এলাকায় পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    September 2025
    S M T W T F S
     123456
    78910111213
    14151617181920
    21222324252627
    282930