• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • ভারতের বিপক্ষে ইতিবাচক ও ঐক্যবদ্ধ থাকতে চান মাহেদি 

     Ahmed 
    24th Sep 2025 4:47 pm  |  অনলাইন সংস্করণ Print

    খেলাধুলা ডেস্ক:   এশিয়া কাপ সুপার ফোরে নিজেদের দ্বিতীয় ম্যাচে ভারতের বিপক্ষে বাংলাদেশ দল ইতিবাচক ও ঐক্যবদ্ধ থাকতে বদ্ধপরিকর বলে জানিয়েছেন অলরাউন্ডার মাহেদি হাসান।আগামীকাল দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ।

    ভারতের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে আজ বাংলাদেশের অনুশীলন সেশনের পর সাংবাদিকদের মাহেদি বলেন, ‘সবসময় উন্নতির জায়গা থাকে এবং আমি মনে করি আমরা আরও ভাল করতে পারি। আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত  আমরা যা করেছি তাতে সবাই খুশি।’

    তিনি আরও বলেন, ‘আমরা ইতিবাচক ও ঐক্যবদ্ধ আছি। প্রতিটি ম্যাচেই আমরা দেখেছি, যখন যে খেলছে দলের প্রয়োজন অনুযায়ী সঠিক ভাবে ডেলিভার করছে। এটা একটা ভাল দিক। আমাদের এই ঐক্য এবং প্রচেষ্টাকে টুর্নামন্টের শেষ পর্যন্ত ধরে রাখতে হবে।’

    মাহেদি আরও বলেন, ‘এটি অন্যান্য আন্তর্জাতিক ম্যাচের মতোই একটি ম্যাচ। আমরা এটিকে একটি সাধারণ খেলার মত বিবেচনা করছি। এ ম্যাচে আমরা জিততে চাই। আমরা যেই দলের বিপক্ষেই খেলি না কেন, জয়ের জন্যই মাঠে নামি। এবারও কোন ব্যতিক্রম হবে না।’

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    September 2025
    S M T W T F S
     123456
    78910111213
    14151617181920
    21222324252627
    282930