মোঃ সাজোয়ার ভূঁইয়া বাবুরিপোর্টার নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের গুরুত্বপূর্ণ স্থাপনা সার্কিট হাউস–এর চারপাশে ভয়াবহ জলাবদ্ধতা ও ড্রেনের নোংরা পরিবেশ সৃষ্টি হয়েছে। সার্কিট হাউসে প্রবেশমুখে, ডান পাশে জজ কোর্ট ও আইনজীবী ভবন এবং বাম পাশে ম্যাজিস্ট্রেট কোর্ট—এই গুরুত্বপূর্ণ এলাকায় দীর্ঘদিন ধরে জমে থাকা পানি ও আবর্জনার কারণে নাগরিকদের চলাচলে ভোগান্তি চরমে পৌঁছেছে।
ড্রেনের স্থবির পানিতে মশার প্রজনন বেড়ে যাচ্ছে, যা ডেঙ্গু, ম্যালেরিয়া ও অন্যান্য মশাবাহিত রোগের ঝুঁকি বাড়াচ্ছে। এলাকাবাসী জানিয়েছেন, বহুদিন ধরে অভিযোগ জানালেও এখনো কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
আমাদের দাবি:
1. সার্কিট হাউস ও আশপাশের ড্রেন নিয়মিত পরিষ্কার করতে হবে।
2. জলাবদ্ধতা দূর করতে দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা নিতে হবে।
3. জনস্বাস্থ্যের সুরক্ষায় নিয়মিত ফগিং ও মশা নিধন কার্যক্রম চালাতে হবে।
সচেতন মহল বলছেন, সার্কিট হাউসের মতো ভিআইপি ও সরকারি কর্মকর্তাদের ব্যবহৃত স্থাপনার চারপাশে এ ধরনের নোংরা পরিবেশ অত্যন্ত বিব্রতকর। তাই জেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অবিলম্বে কার্যকর উদ্যোগ নেওয়া জরুরি।

