এইচ এম সাগর (হিরামন) খুলনা :
জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ- তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ও খুলনা-১ (দাকোপ-বটিয়াঘাটা) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী পার্থ দেব মন্ডল দুর্গাপূজা উপলক্ষে জেলার দাকোপ উপজেলায় বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন। তিনি মঙ্গলবার সকাল থেকে খুলনার দাকোপ উপজেলার বাজুয়া, কৈলাসগঞ্জ, লাউডোব, বাণীশান্তা ও দাকোপ ইউনিয়নের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন। তিনি এ সময় প্রতিটি মণ্ডপে গিয়ে ভক্ত-অনুরাগীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং পূজা উদ্যাপনের সার্বিক খোঁজখবর নেন। পরিদর্শনকালে তিনি বলেন, ‘শারদীয় দুর্গোৎসব আমাদের হাজার বছরের ঐতিহ্যের অংশ। এ উৎসব শুধু হিন্দু সম্প্রদায়ের নয়, এটি সার্বজনীন উৎসব। এ উৎসবের মধ্যে দিয়ে সবার মধ্যে আনন্দ, সৌহার্দ্য আর ভ্রাতৃত্বের বার্তা ছড়িয়ে পড়ে। ধর্ম যার যার, উৎসব সবার- এই মন্ত্রে আমরা বিশ্বাসী। আমরা চাই প্রত্যেক নাগরিক নিরাপদে, আনন্দঘন পরিবেশে নিজ নিজ ধর্মীয় অনুষ্ঠান পালন করুক।’তিনি আরও বলেন, বিএনপি সবসময় হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিষ্টানসহ সব ধর্মের মানুষের পাশে ছিল এবং থাকবে। আমরা বিশ্বাস করি, ঐক্য ও সম্প্রীতি ছাড়া উন্নত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব নয়। তাই আসুন, সবাই মিলে মিলেমিশে শান্তিপূর্ণ সমাজ গড়ে তুলি। এ সময় দাকোপ ও বটিয়াঘাটা উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী কেন্দ্রীয় এই যুবদল নেতার সঙ্গে মন্ডপ পরিদর্শনে অংশগ্রহণ করেন

