মোঃ ইমরান হোসাইন পটুয়াখালী জেলা প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফলে যথাযোগ্য মর্যাদা ও শ্রদ্ধার সঙ্গে পালিত হয়েছে বিশ্ব শিক্ষক দিবস ২০২৫।
এ বছর দিবসটির প্রতিপাদ্য ছিল— “Recasting Teaching as a Collaborative Profession”।
আজ শনিবার সকালে উপজেলা প্রশাসন ও মাধ্যমিক শিক্ষা অফিসের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
র্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা মিলনায়তনে গিয়ে শেষ হয়। এতে অংশ নেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা।
আলোচনা সভায় বক্তারা বলেন—
> “গৃহ থেকে বিদ্যালয়, যাদের ছায়ায় আমাদের বেড়ে ওঠা — পরম শ্রদ্ধেয় শিক্ষক। তাদের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা ও কৃতজ্ঞতা জানাত আজকের এই দিন।”
তারা আরও বলেন, শিক্ষকদের অবদান দেশের উন্নয়ন ও মানবসম্পদ গঠনের মূল ভিত্তি। নতুন প্রজন্মকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে শিক্ষকদের ভূমিকা অনন্য।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা, মাধ্যমিক শিক্ষা অফিসারসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।
স্থান: বাউফল উপজেলা পরিষদ, পটুয়াখালী
তারিখ: ৫ অক্টোবর ২০২৫
বার্তা: “সকল শিক্ষা গুরু সশ্রদ্ধ সালাম — শুভ বিশ্ব শিক্ষক দিবস।”

