• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • শিবগঞ্জে সরকারি বাসায় মিললো ফার্মাসিস্টের মরদেহ 

     swadhinshomoy 
    06th Oct 2025 3:48 pm  |  অনলাইন সংস্করণ Print

    মহসিন শিবগঞ্জ( বগুড়া) প্রতিনিধিঃ

    বগুড়ার শিবগঞ্জে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের ২য় তলার বাসা থেকে ফার্মাসিস্টের মরদেহ উদ্ধার করেছে শিবগঞ্জ থানা পুলিশ। আজ রোববার(৫অক্টোবর)সকাল সাড়ে ৯টার দিকে শিবগঞ্জ উপজেলার গুজিয়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রের ২য় তলার সরকারী বাসা থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। মৃতঃ ফার্মাসিস্ট আব্দুল মতিন পিকে (৪০) এর বাড়ি রাজশাহী জেলার মোহনপুর থানা চকবিহনী বলে স্থানীয়রা ও একটু পরে স্বজনরা জানায়। সে গত ২ বছর যাবৎ ঐ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে কর্মরত ছিলো।
    পরে পুলিশ গিয়ে ফার্মাসিস্ট আব্দুল মতিন পিকের (৪০) মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।গুজিয়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের আয়া লাভলী আক্তার বলেন, ‘ফার্মাসিস্ট আব্দুল মতিন পিকে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রের ২য় তলায় পরিবারসহ বসবাস করতো। কিছুদিন পূর্বে তার স্ত্রী রাজশাহীতে চাকুরী সূত্রে চলে যায়। আমি রোববার সকাল সাড়ে ৯ টার দিকে অফিসে গেলে গেট ভিতর থেকে বন্ধ পাই।
    অনেক ডাকাডাকির পরেও ভিতর থেকে দরজা খোলা হচ্ছিল না৷ এমনকি ফোন দিলেও রিসিভ হচ্ছিল না। পরবর্তীতে আমি বিষয়টি অফিস কর্তৃপক্ষকে জানালে পুলিশ এসে দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে তার মরদেহ দেখতে পায়’। আব্দুল মতিন পিকের রান্নার কাজে সহায়তাকারী আমিরুল ইসলাম জানায়, মতিনের দীর্ঘ দিন থেকে হার্টের সমস্যা ও শ্বাসকষ্ট ছিল।এ ব্যাপারে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ শাহিনুজ্জামান শাহীন বলেন, ‘এঘটনায় থানায় ইউডি মামলা নেওয়া হয়েছে।  মরদেহ বিনা ময়নাতদন্তে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    October 2025
    S M T W T F S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031