• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • নওগাঁয় ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি করতে গিয়ে আটক ডাকাতের মৃত্যু 

     swadhinshomoy 
    12th Oct 2025 7:02 pm  |  অনলাইন সংস্করণ Print

    গৌতম কুমার মহন্ত,নওগাঁ জেলা প্রতিনিধিঃ
    নওগাঁর বদলগাছীতে এক ব্যাবসায়ীর বাড়িতে ডাকাতি করতে গিয়ে আটক এক ডাকাতের পায়ের রগকেটে দেয়ার অভিযোগ উঠেছে গৃহকর্তার বিরুদ্ধে। পায়ের রগকেটে দেয়া গুরুতর আহত ওই ডাকাত চিকিৎসাধীন অবস্থায় ১১ অক্টোবর শনিবার সকালে নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।ঘটনাটি ঘটেছে জেলার বদলগাছী উপজেলার মথুরাপুর ইউনিয়নের জগৎনগর গ্রামে। ১০ অক্টোবর শুক্রবার দিবাগত রাত ২ টার দিকে ওই গ্রামের ভাঙারি ব্যাবসায়ী আল-আমীন হোসেনের বাড়িতে কয়েকজনের একদল ডাকাত প্রবেশ করে। এসময় ভাংগারী ব্যবসায়ী গৃহকর্তা আলা-আমীন হোসেন ও তার পরিবারের সদস্যরা বাড়িতে ডাকাতদের প্রবেশের বিষয়টি বুঝতে পেরে আসাদুল ইসলাম বিয়া (৪৫) নামের একজনকে আটক করতে সক্ষম হলেও তার অপর সহযোগী ডাকাত সদস্যর পালিয়ে যায়।এ সময় তাদের মধ্যে ধস্তাধস্তি ও মারপিটের ঘটনায় ভাঙারি ব্যবসায়ী পরিবারের ৩ জন আহত হয়েছে।আহদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনার সময় ওই বাড়ির লোকজন আটকৃত আসাদুলের হাত-পা বেঁধে তার পায়ের রগকেটে দেয়াসহ তাকে বেধরক মারপিট করে বলে স্থানীয়রা জানান। এ খবর পেয়ে বদলগাছী থানা পুলিশ রাতেই ঘটনা স্থল থেকে গুরুতর আহত আসাদুল ইসলাম বিয়াকে উদ্ধার করে নওগাঁ জেলা সদর হাসপাতালে ভর্তি করে দেন।শনিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।আসাদুল (বিয়া) উপজেলার কোলা ইউনিয়নের পালসা গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।তবে স্থানীয়দের মধ্যে ওই ভাঙারি ব্যবসায়ীর বিরুদ্ধে চোরাই মালামাল ক্রয়-বিক্রিয়ের গুঞ্জন রয়েছে।থানার এসআই মনিরুল ইসলাম জানান, নিহত আসাদুলের বিরুদ্ধে চুরি ও ডাকাতির ৪ টি মামলা রয়েছে। এবিষয়ে বদলগাছী থানার অফিসার ইনচার্জ ওসি আনিছুর রহমান এর সঙ্গে মুঠো ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করে তাঁকে পাওয়া যায়নি।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    October 2025
    S M T W T F S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031