গৌতম কুমার মহান্ত,নওগাঁ জেলা প্রতিনিধিঃ
নওগাঁর বদলগাছীতে সরকারি জমি থেকে ভূমিহীন বৃদ্ধাকে উচ্ছেদ চেষ্টাসহ মারপিটের অভিযোগে প্রতিবাদ সভা ও মানববন্ধন করেছে একটি বেসরকারী সংগঠন।১২ অক্টোবর রবিবার দুপুরে উপজেলা পরিষদের সামনে বাংলাদেশ ভূমিহীন আন্দোলন নওগাঁ জেলা শাখার উদ্যোগে এ মানববন্ধন ও প্রতিবাদ সভার আয়োজন করা হয়।বাংলাদেশ ভূমিহীন আন্দোলন নওগাঁ জেলা শাখার সভাপতি হাবিবুর রহমান আনিকের সভাপিত্বে অনুষ্ঠিত এ সভায় বক্তব্য রাখেন,এ সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শেখ নাসির উদ্দিন, ভূমিহীন বৃদ্ধা লাইলি বেওয়া,স্থানীয় সমাজ সেবক নাজিম উদ্দীন প্রমুখ।মানবন্ধনের বক্তারা অভিযোগ করেন,বিগত ৩০ বছর যাবত সরকারি ওই জায়গায় ভূমিহীন বৃদ্ধা লাইলী বেওয়া বসবাস করে আসছেন।জায়গাটি সেসময় অনেক নিচু থাকায় সেখানে মাটি ভরাট করে বসবাসের উপযোগী করা হয়।কিছুদিন পূর্বে প্রাকৃতিক দুর্যোগে তার ওই বসবাসের ঘরটি ভেঙ্গে পড়ে।এসময় গ্রামবাসীর সহযোগিতায় সরকারি ওই জায়গায় ঘর করতে গেলে পাশের জমির মালিক বাধা দেয়।এঘটনায় অসহায় বৃদ্ধা অধাইপুর ইউনিয়ন পরিষদে অভিযোগ করেন।কোন এক অদৃশ্য শক্তির বলে চেয়ারম্যান এ জমি মাপ করে উভয় পাশের মালিকদের মধ্যে ভাগ করে দেয়।চেয়ারম্যানের সিদ্ধান্তের পর তারা ভূমিহীন বৃদ্ধা লাইলীকে উচ্ছেদ করে জমি দখলের চেষ্টা করেন।লাইলী বেওয়া বাধা দিতে গেলে তাকে মারপিট করা হয়।এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বক্তৃতারা দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যাবস্থা গ্রহনে সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি আহবান।

