swadhinshomoy
13th Oct 2025 6:45 pm | অনলাইন সংস্করণ Print
মোঃ মনির হোসেন পরাগ,জেলা প্রতিনিধি:
কালকিনি উপজেলা বিএনপির ওয়ার্ড ভিত্তিক পুরুষ সদস্য নবায়ন ও ফর্ম বিতরণ অনুষ্ঠানে বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন বলেন, “আগামী নির্বাচনে বিএনপি প্রার্থী কালকিনি তথা মাদারীপুর-৩ আসনে বিপুল ভোটে এমপি নির্বাচিত হবে”।
১১ই অক্টোবর (শনিবার) সকাল ১০ টার সময় কালকিনি ফাজিল (ডিগ্রী) মাদ্রাসা মাঠে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি ফজলুল হক বেপারী সভাপতিত্বে এবং উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক মাহবুব হোসেন মুন্সির সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপি’র সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় আনিসুর রহমান তালুকদার খোকন বলেন, আমরা ইতিমধ্যে ১০ হাজার নতুন মহিলা সদস্যর সংগ্রহ করেছি এখন আমরা নতুন করে কালকিনি উপজেলায় নতুন ১৫ হাজার সদস্য সংগ্রহ করবো আগামী ১৫ দিনের মধ্যে এবং ডাসার উপজেলায় দশ হাজার সদস্য সংগ্রহ করবো। এই নতুন এবং পুরাতন সদস্য মিলে একটি শক্তিশালী দলগঠিত হবে যারা কিনা আগামী নির্বাচনে একাত্ম হয়ে কাজ করে বিএনপি’র প্রার্থীকে জয়ী করে আনবে ইনশাআল্লাহ। তিনি তার বক্তৃতায় আরোও বলেন, তারেক রহমান অবশ্যই জনসম্পৃক্ত প্রার্থীকে দলীয় মনোনয়ন দিবেন। জনসম্পৃক্ত প্রার্থীই তারেক রহমানের কাছের লোক। আমরা কালকিনিবাসী আগামী নির্বাচনে দেশনায়ক তারেক রহমানকে কালকিনি আসন উপহার হিসেবে দিব ইনশাআল্লাহ। এ সময় সম্মতি সূচক কন্ঠে প্রকম্পিত হয়ে ওঠে ফরম সংগ্রহের মাঠ। তিনি ওয়াট পর্যায়ের সদস্যদের বলেন আপনারা দায়িত্বশীল হয়ে প্রতিটি জনগণের সাথে সুসম্পর্ক গড়ে তুলবেন যাতে করে আপনাদের প্রতি এবং দলের প্রতি জনগণের ভালোবাসা সৃষ্টি হয়। ভালোবাসা দিয়েই আমরা আগামী দিনে আমাদের জয় সুনিশ্চিত করব।
এছাড়াও অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাদিকুর রহমান সাদিক, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন সরদার, কালকিনি পৌর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক কামাল হোসেন বেপারী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নাজমুল হোসেন চৌকিদার, উপজেলা যুবদলের নেতা শামীম মোল্লা, উপজেলা যুবনেতা কাওছার হোসেন নান্না, যুবনেতা এইচ এম তুহিন, উপজেলা ছাত্রদলের আহবায়ক নজরুল ইসলাম হাওলাদার, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাইফুল ইসলাম মুন্সী, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ন আহবায়ক সজল আহমেদ সহ কালকিনি উপজেলার দশটি ইউনিয়নের বিএনপি’র বিভিন্ন ওয়ার্ড পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
সদস্য সংগ্রহের দিকনির্দেশনা মূলক আলোচনা শেষে বিভিন্ন ইউনিয়নের দায়িত্বশীল নেতৃবৃন্দের হাতে সদস্য সংগ্রহের ফরম তুলে দেন কেন্দ্রীয় বিএনপি’র সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন।
উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের
+88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।

