• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • শ্রীপুরে কাদিরপাড়া ইউনিয়ন বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত 

     swadhinshomoy 
    13th Oct 2025 6:49 pm  |  অনলাইন সংস্করণ Print
    মাহফুজার রহমান, শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি: :

    মাগুরার শ্রীপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৬নং কাদিরপাড়া ইউনিয়ন বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে ১১ অক্টোবর (রবিবার) বিকালে রাধানগর বাজারে আলোচনা সভা ও তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ করা হয়।

    এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মাগুরা জেলা বিএনপির আহ্বায়ক আলী আহম্মেদ। আরো বক্তব্য রাখেন শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আশরাফুল আলম জোয়ার্দার, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আলহাজ্ব খন্দকার আব্বাস উদ্দিন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম নালিম, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক খন্দকার খলিলুর রহমান, সাংগঠনিক সম্পাদক মোল্লা খলিলুর রহমান প্রমুখ।
    অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ জিয়াউল হক ফরিদ, সিনিয়র যুগ্ন আহ্বায়ক শফিকুর ইসলাম শফিক,  শ্রমিকদলের  আহ্বায়ক মোল্লা সেলিম রেজা, সব্দালপুর ইউনিয়ন বিএনপির সার্চ কমিটির সদস্য মামুন মৃধা, যুবদল নেতা এম এ বাবলু, জেলা ছাত্রদলের সাবেক নেতা টুকু খান, উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক এনায়েত হোসেন, সরকারি কলেজ শাখা ছাত্রদলের সাবেক আহ্বায়ক ও উপজেলা ছাত্রদল নেতা মেহেদী হাসান অন্তরসহ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
    আরো যারা উপস্থিত ছিলেন তারা হলেন সাবেক ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল ইসলাম রেজা, সাবেক সাধারণ সম্পাদক আয়নাল হোসেন, সাবেক জেলা বিএনপির সদস্য মোঃ ইসলাম শেখ, কাদিরপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ রুহুল আমিন, শ্রীপুর থানা শ্রমিকদলের যুগ্ন আহ্বায়ক নজরুল ইসলাম উপস্থিত ছিলেন।
    অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাদিরপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আমজাদ হোসেন খান।
    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    October 2025
    S M T W T F S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031