• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • নওগাঁর রানীনগরে ধানের জমিতে আগাছা নাশক বিষ ছিটিয়ে ধান নষ্টের অভিযোগ 

     swadhinshomoy 
    14th Oct 2025 12:49 pm  |  অনলাইন সংস্করণ Print

    নওগাঁ প্রতিনিধিঃ

    নওগাঁর রাণীনগরে জমিতে আগাছা নাশক বিষ ছিটিয়ে ধান নষ্টের অভিযোগ উঠেছে। শুক্রবার রাতে কালীগ্রাম ইউনিয়নের হরিপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা কমল চন্দ্র মহন্তের ছেলে কানাই চন্দ্র মহন্তের জমির ধান নষ্ট হয়।
    এ ঘটনায় শনিবার দুপুরে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

    জমির মালিক কানাই চন্দ্র মহন্ত জানান, গ্রামের দক্ষিণ পাশে সড়কসংলগ্ন ১৫ শতক জমিতে বিনা-১৭ জাতের ধান লাগিয়েছেন। ইতিমধ্যে ধানের শিষ বের হয়ে পাক ধরেছে। আগামী ১০-১৫ দিনের মধ্যেই ধান কাটা যেত। এরই মধ্যে শুক্রবার রাতে দুর্বৃত্তরা আগাছা নাশক ছিটিয়ে জমির ধান নষ্ট করেছে।

    শনিবার সকালে জমিতে গিয়ে এ দৃশ্য দেখতে পান তিনি। কানাই অভিযোগ করেন, জমির মালিকানা নিয়ে একই গ্রামের মৃত চিত্তরঞ্জন চন্দ্রের ছেলে চমক চন্দ্র ও তাঁর মায়ের সঙ্গে বিরোধ রয়েছে। তাঁরাই হয়তো আগাছানাশক ছিটিয়ে ধান নষ্ট করেছে। এদিকে চমক চন্দ্রের মা মুক্তি রানী বলেন, ‘দীর্ঘদিন ধরে বিরামপুরে ছেলেকে নিয়ে বাস করি। হরিপুর গ্রামে কানাইদের সঙ্গে জমির মালিকানা নিয়ে দ্বন্দ্ব চললেও আমরা জমির ধান নষ্ট করিনি। হয়তো তারা নিজেরাই এটা করে আমাদের ঘাড়ে দোষ দিচ্ছে, অথবা অন্য কেউ এটা করতে পারে।’

    রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাফিজ মো. রায়হান বলেন, ‘জমিতে আগাছানাশক ছিটিয়ে ধান নষ্টের ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    October 2025
    S M T W T F S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031