• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • রাজধানীর পল্লবীতে নারীকে অপহরণের পর ধর্ষণের চাঞ্চল্যকর ঘটনার প্রধান আসামি রুহুল মিয়া (৪৫) ‘কে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ হতে গ্রেফতার করেছে র‍্যাব-১১। 

     swadhinshomoy 
    14th Oct 2025 1:33 pm  |  অনলাইন সংস্করণ Print

    ‎নিজস্ব প্রতিবেদক:

    ১। বাংলাদেশ আমার অহংকার এই স্লোগান নিয়ে র‍্যাব প্রতিষ্ঠালগ্ন থেকেই সন্ত্রাসী, চাঁদাবাজ, জঙ্গি দমন, অবৈধ অস্ত্র, মাদক উদ্ধার, চাঞ্চল্যকর হত্যা এবং বিভিন্ন আলোচিত অপরাধীদের গ্রেফতারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। গোয়েন্দা নজরদারী ও আভিযানিক কার্যক্রমের ধারাবাহিকতায় অপরাধীদের দ্রুততম সময়ে গ্রেফতারের মাধ্যমে র‍্যাব ইতোমধ্যেই জনগণের আস্থা অর্জনে সক্ষম হয়েছে।

    ২। এজাহার সূত্রে জানা যায়, ভিকটিম ঢাকার পল্লবীতে বসবাস করেন। একই এলাকার বাসিন্দা গ্রেফতারকৃত আসামী রুহুল মিয়া (৪৫) বিভিন্ন সময় ভিকটিমকে প্রেমের প্রস্তাবের নামে উত্ত্যক্ত করত। প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় অপহরণ করে নিয়ে যাবে বলে বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখিয়ে আসছিল। বিষয়টি ভিকটিম তার পিতা-মাতাকে জানালে তারা আসামীকে ডেকে উত্যক্ত করতে নিষেধ করে দেয়। কিন্তু আসামী রুহুল মিয়া তাদের কথায় কোন কর্ণপাত না করে বরং উত্যক্তের মাত্রা আরো বাড়িয়ে দেয়। গত ০৩/০৩/২০২৫ খ্রিঃ দুপুর অনুমান ১২.০০ ঘটিকার সময় ভিকটিম বাসা হতে বাহির হয়ে পল্লবী থানাধীন-সেকশন-৬, ব্লক-ডি, রোড-২০ এর সামনে পৌঁছালে আসামী রুহুল মিয়া তার অন্যান্য সহযোগীদের সহায়তায় পূর্ব পরিকল্পিতভাবে জোরপূর্বক একটি সিএনজিতে উঠিয়ে অপহরন করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। তখন গ্রেফতারকৃত আসামি রুহুল মিয়া ভিকটিমকে অজ্ঞাত স্থানে আটক রেখে ভয়-ভীতি দেখিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে। এরই প্রেক্ষিতে ভিকটিম বাদী হয়ে ডিএমপি, ঢাকার পল্লবী থানায় এই সংক্রান্তে একটি মামলা দায়ের করেন।

    ৩। অত্র মামলাটি রুজু হওয়ার পর, মামলার এজাহার নামীয় প্রধান আসামি রুহুল মিয়া (৪৫) ‘কে গ্রেফতারের জন্যে র‍্যাব-১১, সিপিএসসি, নারায়ণগঞ্জ গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায় নিজস্ব গোয়েন্দা নজরদারি ও সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ১২ অক্টোবর ২০২৫ ইং তারিখ রোজ রবিবার বিকাল ০৪:৩০ ঘটিকার সময় নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন হিরাঝিল এলাকা হতে অত্র মামলার এজাহারনামীয় প্রধান আসামি রুহুল মিয়া (৪৫), পিতা-সমসর মিয়া, মাতা- ওজিরন বেগম, সাং- নতুন সোনামপুর, থানা-বালাগঞ্জ, জেলা- সিলেট, বর্তমান সাং-সেকশন-৬, ব্লক-ডি, রোড নং-৪, বাসা-৯, থানা- পল্লবী, ডিএমপি’কে গ্রেফতার করতে সক্ষম হয়। উল্লেখ্য যে, উক্ত আসামির বিরুদ্ধে সিলেট জেলার বালাগঞ্জ থানায় ২০১৮ সালের একটি হত্যা মামলা রয়েছে। তৎকালীন সময়ে উক্ত হত্যার পরপরই গ্রেফতার এড়ানোর জন্য আসামি নিজ এলাকা হতে পালিয়ে দীর্ঘ ০৭ বছর ধরে ঢাকার পল্লবীতে আত্মগোপনে ছিল।

    ৪। গ্রেফতারকৃত আসামি রুহুল মিয়া’কে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ডিএমপি, ঢাকার পল্লবী থানায় হস্তান্তর করা হয়েছে।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    October 2025
    S M T W T F S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031