• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • হাতিয়ায় অস্ত্রসহ গ্রেফতার দুর্ধর্ষ ‘নিজাম ডাকাতের’ ফাঁসির দাবিতে বিক্ষোভ 

     swadhinshomoy 
    11th Aug 2025 9:59 am  |  অনলাইন সংস্করণ Print

    রিয়াজুল ইসলাম, হাতিয়া প্রতিনিধিঃ

    হাতিয়ায় জেলেদের আতঙ্ক ও নদীতে ত্রাস সৃষ্টিকারী দুর্ধর্ষ ডাকাত সর্দার নিজাম উদ্দিনকে অস্ত্রসহ আটক করার পর তার ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় জেলেরা।রবিবার (১০ আগস্ট) রাতে আফাজিয়া বাজারের প্রধান সড়কে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মিছিলটি নলছিরা ঘাট থেকে শুরু হয়ে আফাজিয়া বাজার প্রদক্ষিণ শেষে পুনরায় নলছিরা ঘাটে গিয়ে শেষ হয়। এ সময় জেলেরা আটক নিজামের ফাঁসির দাবিতে স্লোগান দেন এবং হাতিয়ার চারপাশের নদীতে টহলদার জেলেদের নিরাপত্তার প্রতীক কোস্টগার্ডের বিরুদ্ধে অপপ্রচারকারীদের আইনের আওতায় আনার দাবি জানান।স্থানীয়দের অভিযোগ, আবু বকর সিদ্দিক ওরফে নিজাম ডাকাত (লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার আজিজুল হকের ছেলে) দীর্ঘদিন মাছের ব্যবসার আড়ালে নদীতে মাছ লুট, চর দখল করে ঘের তৈরি, ট্রলার ডাকাতি ও নানা অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছে। তার নেতৃত্বে একটি সুসজ্জিত ডাকাত বাহিনী রয়েছে।

    স্থানীয় জেলে আবুল কাশেম বলেন,
    “নিজাম ডাকাতের অত্যাচারে আমরা অতিষ্ঠ। নদীতে মাছ শিকার করতে গেলে তার লুটতরাজের শিকার হতে হয়। পতিত সরকারের সময় স্থানীয় আ.লীগের এমপির প্রভাব খাটিয়ে অপকর্ম করত, বর্তমানে বিএনপির নাম ভাঙিয়ে একই কর্মকাণ্ড চালাচ্ছে। আমরা তার ফাঁসি চাই এবং যারা কোস্টগার্ডের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার করছে তাদেরও আইনের আওতায় আনার দাবি জানাই।”জানা যায়, গত শুক্রবার ভোরে চরঈশ্বর ইউনিয়নের বাংলাবাজার মাছ ঘাট থেকে নিজাম ডাকাতকে আটক করে কোস্টগার্ড। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী তার মাছের আড়ত থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র, হাতবোমা ও বগিদা জব্দ করা হয়। আটক নিজামকে অস্ত্র আইনে মামলা দিয়ে থানায় সোপর্দ করা হয়েছে।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    August 2025
    S M T W T F S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930
    31