এ আর সুমন, অষ্টগ্রাম উপজেলা প্রতিনিধিঃ
কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম উপজেলায়, পুলিশের সঙ্গে কাজ করি, মাদক জঙ্গি সন্ত্রাস মুক্ত দেশগরী, এই স্লোগানকে সামনে রেখে আজ, ১২/০৮/২০২৫, তারিখে, সকাল ১১:০০ ঘটিকায় অষ্টগ্রাম থানা কম্পাউন্ডে, অষ্টগ্রাম থানা পুলিশ কিশোরগঞ্জ এর উদ্যোগে, অষ্টগ্রাম থানায় অনুষ্ঠিত হয়েছে, ওপেন হাউজ ডে আলোচনা সভা, সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অষ্টগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমিন, উপস্থিত ছিলেন অষ্টগ্রাম উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক নিজামুল হক নজরুল, অষ্টগ্রাম উপজেলা যুবদলের আহ্বায়ক আনোয়ার হোসেন আনা, অষ্টগ্রাম উপজেলা রোটারি কলেজ ছাত্রদলের সভাপতি তানভীর আহমেদ, অষ্টগ্রাম উপজেলা ছাত্রদলের আহ্বায়ক তিতুমীর হোসেন সোহেল, অষ্টগ্রাম উপজেলা জামাতে ইসলামির সেক্রেটারি মনজুরুল ইসলাম, এছাড়াও উপস্থিত ছিলেন অষ্টগ্রাম উপজেলার সুশীল সমাজ ও গণ্যমান্য ব্যক্তিগণ,অষ্টগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমিন , তিনি বলেন আপনাদের কোন অভিযোগ সেটা ব্যক্তিগত বা সমাজসেবী কিংবা যে কোন সমস্যা সেটা আমাদের অফিসারদের মধ্যেও হতে পারে তা আমাদেরকে জানান, আমরা আপনাদের সাথে আলোচনা করে আপনাদের যেকোনো ধরনের সমস্যার সমাধান করব, তিনি আরো বলেন আপনারা আমাদেরকে তথ্য দিয়ে সহযোগিতা করুন,তবেই আমরা অষ্টগ্রাম থানার প্রত্যেকটা ইউনিয়নের প্রতিটা ওয়ার্ডের মাদক ব্যবসায়ী, মাদক সেবী,সন্ত্রাসী জঙ্গি চাঁদাবাজ দের নির্মূল করতে পাড়ি।

