• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • চট্টগ্রাম প্রেসক্লাবে তাওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর মুক্ত আলোচনা 

     swadhinshomoy 
    14th Aug 2025 11:58 am  |  অনলাইন সংস্করণ Print

    মোঃহাচান স্টাফ রিপোর্টার,পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ
    চট্টগ্রামে হেযবুত তাওহীদের আয়োজনে তাওহীদভিত্তিক আধুনিক রাষ্ট্রব্যবস্থা’ শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (১৩ আগষ্ট) সকাল ১০টায় চট্টগ্রাম প্রেসক্লাবের সুলতান আহম্মেদ হলে এই অনুষ্ঠানের আয়োজন করে চট্টগ্রাম জেলা হেযবুত তাওহীদ।
    গোলটেবিল বৈঠকে মূল প্রতিপাদ্য উপস্থাপন করেন হেযবুত তওহীদের শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক উপ-সম্পাদক রাকিব আল হাসান। তিনি সংগঠনটির সর্বোচ্চ নেতা হোসাইন মোহাম্মদ সেলিমের রচিত ‘তওহীদভিত্তিক আধুনিক রাষ্ট্রব্যবস্থা’ গ্রন্থের আলোকে আল্লাহর হুকুম অর্থাৎ তওহীদের ভিত্তিতে একটি পূর্ণাঙ্গ আধুনিক রাষ্ট্রব্যবস্থার রূপরেখা তুলে ধরেন।
    মূল বক্তব্যে তিনি বলেন, ‘গত ৫৩ বছরে ১৭ বার সংবিধানে সংশোধনী আনা হয়েছে, বহু নির্বাচন হয়েছে, নতুন নতুন আইনও প্রণয়ন করা হয়েছে, কিন্তু জাতির একটা সঙ্কটেরও টেকসই সমাধান হয়নি। মূলত মানবরচিত জীবনব্যবস্থা দিয়ে কোনো ব্যক্তি বা দল যতই চেষ্টা করুক সকল প্রচেষ্টা ব্যর্থ হতে বাধ্য।’
    তিনি বলেন, ‘ব্রিটিশ ঔপনিবেশিক যুগের প্রবর্তিত বিধি-বিধান ও সিস্টেমেই আমাদের দেশ চলছে। অনেকে বলেন, আল কোরআনের বিধান ১৪০০ বছরের পুরাতন। সেই প্রেক্ষিতে বলতে চাই-ব্রিটিশ আইন-রোমান আইন ইসলামের অভ্যুদয়েরও এক হাজার বছর আগের। আমরা সেই ব্রিটিশ আইনের অন্ধ অনুকরণের কারণে দেশে প্রতিনিয়ত মামলার জট সৃষ্টি হচ্ছে। আর সময়ের সাথে পাল্লা দিয়ে অন্যায়, অবিচার, অশান্তি বেড়ে চলেছে। যুগের পর যুগ আমরা মানবরচিত বিধানের মাশুল দিচ্ছি।’
    চট্রগ্রাম জেলা হেযবুত তাওহীদের সভাপতি নজরুল ইসলাম সবুজের সভাপতিত্বে আয়োজিত গোলটেবিল বৈঠকে আলোচনা রাখেন সংগঠনের সাহিত্য বিষয়ক সম্পাদক রিয়াদুল হাসান। তিনি বলেন, মানবরচিত গণতান্ত্রিক সিস্টেম ধান্দাবাজির রাজনীতির সুযোগ করে দিয়েছে। গণতন্ত্রের মাধ্যমে ফ্যাসিস্ট সরকার তৈরির সুযোগ সৃষ্টি হয়েছে। গণতন্ত্রের মাধ্যমে আজকে যিনি মহানায়ক কালকে তিনি ভিলেনে পরিণত হচ্ছেন। গণতন্ত্রের নামে এই যে হানাহানি চলছে, ধাপ্পাবাজির এই ব্যবস্থার মাধ্যমে কখনোই শান্তি আসবে না; সেটা নির্বাচন হোক আর যাই হোক।
    তিনি আরো বলেন, ইসলামের নাম শুনলে অনেকের ভেতরে ভীতি কাজ করে। তার কারণ আইএস, তালেবান, আফগানের তালেবান তন্ত্র। যেখানে চুল খোলা রাখার জন্য এক যুবতীকে পুলিশ হেফাযতে নির্যাতন করে হত্যা করা হয়। সেই ঘটনার প্রতিবাদ করায় আরো ৫০০ মানুষকে হত্যা করা হয়। এই হচ্ছে মোল্লাতন্ত্র। এটা হচ্ছে ইসলামের একটি বিকৃত রূপ। আবার অনেকে মনে করেন ইসলাম মানে হাতকাটা মধ্যযুগীয় বর্বরতা। তবে ইতিহাস বলে সাড়ে ৩০০ বছরে ইসলামি শাসনে মাত্র ছয় জনের হাত কাটা হয়েছিলো। ইসলাম তার বিধান দিয়ে সকল অপরাধ প্রায় নির্মূল করতে সক্ষম হয়েছিলো। গণতন্ত্র তার আইন দিয়ে অর্থপাচারও বন্ধ করতে পারে নাই।
    আল্লাহর দেওয়া জীবনব্যবস্থা প্রতিষ্ঠা করে রসুল (সা.) কেমন নিরাপদ সমাজ গঠন করেছিলেন সেই তথ্য তুলে ধরেন রিয়াদুল হাসান। পরে আল্লাহর দেওয়া চিরন্তন জীবনব্যবস্থা আধুনিক প্রেক্ষাপটের আলোকে আধুনিক রাষ্ট্রনীতি, রাজনৈতিক দল, বিচারব্যবস্থা, মসজিদ ব্যবস্থা, প্রতিরক্ষা ব্যবস্থা, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গণমাধ্যম, মন্ত্রিপরিষদ, নারীর মর্যাদা ও ভূমিকা, আইনসভা, সামাজিক সুরক্ষা ইত্যাদি কেমন হবে তার একটি পূর্ণাঙ্গ চিত্র তুলে ধরেন।
    হেযবুত তওহীদের যুগ্ম সম্পাদক মাহাবুব আলমের সঞ্চালনায় গোলটেবিল বৈঠকে সুচিন্তিত মতামত পেশ করেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য সচিব ও দৈনিক আমার দেশ পত্রিকার আবাসিক সম্পাদক জাহেদুল করিম কচি, প্রবীণ সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা মাইন উদ্দিন কাদেরী শওকত, বাংলাদেশ অনার্স মাস্টার্স শিক্ষক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির প্রাক্তন উপদেষ্টা ও বাংলাদেশ দূতাবাস স্কুল এন্ড কলেজ পবিত্র মক্কা আল মোয়াজ্জেম সৌদির প্রাক্তন শিক্ষক প্রফেসর মাহবুব, সিনিয়র সাংবাদিক কামরুল হুদা, সিনিয়র সাংবাদিক কামাল পারভেজ, চট্টগ্রাম রিপোটার্স এসোসিয়েশনের সভাপতি সোহাগ আরেফিন প্রমুখ।
    বৈঠকে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, সুশীল সমাজের নেতৃবৃন্দ ও ধর্মীয় নেতৃবৃন্দ।
    আলোচকরা তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার প্রায়োগিক দিক, আধুনিক বিশ্বের চ্যালেঞ্জ এবং এর বাস্তবায়নের কৌশল নিয়ে মুক্ত আলোচনা ও মতামত তুলে ধরেন

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    August 2025
    S M T W T F S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930
    31