• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • ‎পুলিশ সুপারের কাছে অভিযোগ করায় বিপদে কৃষক পরিবার 

     swadhinshomoy 
    19th Aug 2025 6:56 am  |  অনলাইন সংস্করণ Print

    এ আর সুমন ‎অষ্টগ্রাম উপজেলা প্রতিনিধি
    কিশোরগঞ্জের অষ্টগ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে মো. হরমুজ মুন্সী (৬৫) নামে এক কৃষক পরিবার প্রাণনাশের হুমকি ও জমি দখলের চেষ্টার শিকার হওয়ার অভিযোগ তুলেছেন। এ ঘটনায় প্রতিপক্ষ মোহাম্মদ আলী (৬৫) ও তার ভাগিনা এলাজ উদ্দিন (৫০)-এর বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।
    ‎‎ঘটনার বিষয়ে ভাতশালা গ্রামের মৃত আলী হোসেনের ছেলে হরমুজ মুন্সী গত ১৭ আগস্ট বিকেলে অষ্টগ্রাম রিপোর্টার্স ক্লাবে সংবাদ সম্মেলন করেন। এসময় তিনি লিখিত বক্তব্য পাঠ করে অভিযোগের বিস্তারিত তুলে ধরেন।
    ‎‎তিনি জানান, করবা মৌজার খতিয়ান নং সিএস-৭৯০, আরএস-১৩৯৩, চর্চা-১৯৭৮ এবং দাগ নং সিএস-১৭০৮, আরএস-৪৬৮২ সহ মোট ৩০ শতাংশ জমি ২০১৭ সালের ১৬ আগস্ট হামিদ মেম্বার মোহাম্মদ আলীর নিকট থেকে বৈধভাবে ক্রয় করেন। পরবর্তীতে ২০২০ সালের ২ সেপ্টেম্বর একই মৌজায় আরো ২২ শতাংশ জমি দানপত্র দলিলের মাধ্যমে কিনে নিজের নামে খারিজ করে ভোগ দখলে রাখেন।
    ‎কিন্তু ওই জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষ মোহাম্মদ আলী ২০২২ সালের ২১ ডিসেম্বর অতিরিক্ত জেলা হাকিম আদালত, কিশোরগঞ্জে দলিল বাতিলের মামলা (মোকদ্দমা নং-১৮৩৮/২২) দায়ের করেন, যা বর্তমানে বিচারাধীন।
    ‎অভিযোগে হরমুজ মুন্সী আরও উল্লেখ করেন, চলতি বছরের ২০ জানুয়ারি সকাল ১০টার দিকে প্রতিপক্ষ সন্ত্রাসীসহ হামলার চেষ্টা চালায়। এ ঘটনার পর তিনি কিশোরগঞ্জ জেলা পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন। কিন্তু এরপর থেকেই প্রতিপক্ষ মোহাম্মদ আলী তার পরিবারকে ভয়ভীতি প্রদর্শন, প্রাণনাশের হুমকি ও জমি দখলের পাঁয়তারা চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
    ‎‎সংবাদ সম্মেলনে হরমুজ মুন্সী প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে বলেন, “আমাদের ক্রয়কৃত জমি নিয়মিত ভোগদখল ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের জরুরি ব্যবস্থা প্রয়োজন।
    ‎‎এসময় তার মামাতো ভাই আবু কাশেম, হযরত আলী এবং ছেলে শাহ জামান উপস্থিত ছিলেন।
    ‎এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত মোহাম্মদ আলী বলেন, “আমার বিরুদ্ধে আনিত সব অভিযোগ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। রাজনৈতিক ও ব্যক্তিগত স্বার্থ হাসিলের উদ্দেশ্যে আমাকে এবং আমার পরিবারকে হয়রানি করার জন্য এসব অপপ্রচার চালানো হচ্ছে।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    August 2025
    S M T W T F S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930
    31