• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • ঝিনাইগাতী হলদিগ্রাম চৌরাস্তা বাজারে পুলিশের সচেতনতামূলক উঠান বৈঠক আলোচনা 

     swadhinshomoy 
    19th Aug 2025 9:24 am  |  অনলাইন সংস্করণ Print

    আল আমিন শেরপুর প্রতিনিধিঃ

    ঝিনাইগাতী থানা পুলিশ এর আয়োজনে নারী ও শিশুর প্রতি সহিংসতা, বাল্যবিবাহ, ইভটিজিং, ধর্ষণ, আপহরণ,বডি শেমিং, সাইবার বুলিং, মাদক, বয়স্ক ও প্রতিবন্ধীদের সুরক্ষা এবং কিশোর অপরাধ নিয়ন্ত্রণ সংক্রান্তে সচেতনতামূলক আলোচনা উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

    ১৮ আগষ্ট রোজ সোমবার সন্ধ্যা ৭ ঘটিকায় হলদিগ্রাম চৌরাস্তা বাজার মোড়ে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

    পরে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ মো: আলআমিন সাহেব তিনি বলেন মাদক সমাজ ও জাতিকে ধ্বংসের মুখে ঠেলে দেয়। মাদক জীবনকে কেড়ে নেয়, জীবনের স্বাভাবিক গতি ব্যাহত করে, মাদক এমন মরণব্যাধি যা আত্মঘাতিমূলক জীবন প্রবাহ এবং কুৎসিত পথ। যা দুর্বিষহ করে জীবন, অন্ধকার আনে পরিবারে, ধ্বংস করে পারিবারিক সম্প্রীতি। মাদক নির্মূলে স্থানীয় এলাকাবাসী মিলে সার্বিক সহযোগিতার আহ্বান জানান তিনি।

    ‎এ সময় ঝিনাইগাতী থানা পুলিশের পক্ষ থেকে উপস্থিত সকলের মাঝে মাদক প্রতিরোধে, ইভটিজিং প্রতিরোধ, সাইবার বুলিংসহ বিভিন্ন অপরাধ নির্মূলে সার্বিক সহযোগিতা করার আশ্বাস দেওয়া হয়৷

    উক্ত উঠান বৈঠক উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি, স্থানীয় দুইজন গণমাধ্যমকর্মী, শিক্ষক, ছাত্র, যুবক, রাজনৈতিক দলের নেতা, কৃষক, বৃদ্ধ সকল স্তরের মানুষ অংশগ্রহণ করেন।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    August 2025
    S M T W T F S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930
    31