• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • বঙ্গবন্ধুকে জাতির পিতা স্বীকার করে পোস্ট করায় বহিষ্কার হলেন, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক অন্তুর। 

     swadhinshomoy 
    19th Aug 2025 9:33 am  |  অনলাইন সংস্করণ Print

    এমএস হোসেন,বিশেষ প্রতিনিধিঃ

    মুক্তিযুদ্ধের অবিসংবাদিত নেতা,শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা স্বীকার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দেওয়ার জেরে নেত্রকোনায়  ছাত্রদল নেতাকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত নেতার নাম ইসহাক আহমেদ অন্তর। তিনি মোহনগঞ্জ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক পদে দায়িত্বে ছিলেন।
    ১৮ আগস্ট (সোমবার)  মোহনগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জামিউল ইসলাম রাকিব এ তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেন।
    রোববার (১৭ আগস্ট) জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক আশরাফুল ইসলাম খান পাঠান (প্রান্ত) স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে তাকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করে নোটিশ দেয়।
    দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ইসহাক আহমেদ অন্তরকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে বলে ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়। নেত্রকোনা  জেলা ছাত্রদলের সভাপতি অনিক মাহবুব চৌধুরী ও সাধারণ সম্পাদক শামছুল হুদা শামীম এই সিদ্ধান্ত অনুমোদন করেন বলেও বিজ্ঞপ্তিতে  উল্লেখ করা হয়।
    একই সাথে ছাত্রদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের তার সাথে  কোন প্রকার সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ প্রদান হয়।
    স্থানীয় ও দলীয় সূত্রে জানা যায়, গত ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা দাবি করে নিজের ফেসবুক আইডি থেকে একটি পোস্ট দেন ইসহাক আহমেদ অন্তর।
    অন্তর তার পোস্টে লেখেন, ‘জন্ম অথবা মৃত্যুর কোনো বিশেষত্ব নেই, মুখ্য হলো মানুষের হৃদয় জয় করা…। শুভ জন্মদিন দেশ মাতা, বিনম্র শ্রদ্ধা জাতির পিতা…।’
    তার পোস্টটি নজরে এলে ১৭ আগস্ট দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে তাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেয় জেলা ছাত্রদল। ২৪ ঘণ্টার মধ্যে স্ব-শরীরে  উপস্থিত হয়ে কারণ দর্শানোর নোটিসের জবাব দিতে বলা হয়। তবে ইসহাক আহমেদ অন্তর দলীয় নির্দেশনা অমান্য করে উল্টো ফেসবুকে পোস্ট দিয়ে স্বেচ্ছায় দল থেকে অব্যাহতি নেওয়ার কথা জানানোর পর  তাকে বহিষ্কার করা হয়।
    এ বিষয়ে জানতে বহিষ্কার হওয়া ইসহাক আহমেদ অন্তরের পরবর্তী জেন বক্তব্য পাওয়া যায়নি।
    তবে ফেসবকু পোস্টে তিনি লেখেন, ‘আমার ব্যক্তিদর্শন, মুক্তচিন্তা, অহিংসা, ভিন্নমত পোষণ করার মানসিক ভাবনাটা যদি হয় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং অর্পিত দায়িত্বের অবহেলা তবে আমি আমার সব রাজনৈতিক পদ পদদি ও দায়িত্বের জায়গা হতে সেচ্ছায় অব্যাহতি নিলাম। যাদের আত্মত্যাগ, সুযোগ্য নেতৃত্ব ও পাহাড়সম নিরলস প্রচেষ্টায় আজকের বাংলাদেশ। তারা যে কোনো দলের, ধর্মের, বর্ণের,জাতির, শ্রেণির, অঞ্চলের তাদের সবার প্রতি আমার শ্রদ্ধা ভালোবাসা বহমান… আমি আমার অবস্থান থেকে বাংলাদেশের পাশে, দলের পাশে, নির্যাতিত মানুষের পাশে অতীতের ন্যায় ভবিষ্যতেও থাকব… ইনশাআল্লাহ্।’
    এ বিষয়ে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জামিউল ইসলাম রাকিব বলেন, ‘দলের গুরুত্বপূর্ণ পদে থেকে এমন পোস্ট সে করতে পারে না। এটি দলের আদর্শ ও শৃঙ্খলার পরিপন্থী। এ ঘটনায় তাকে শোকজ করার পর বিনয়ের সাথে জবাব দেওয়ার দরকার ছিল। জবাব না দিয়ে ঔদ্ধত্য দেখিয়েছে। ফলে তাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। আর দলের সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত।’

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    August 2025
    S M T W T F S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930
    31