swadhinshomoy
23rd Aug 2025 10:14 am | অনলাইন সংস্করণ Print
জামালপুর প্রতিনিধি: মোঃ রামু মিয়াঃ
জামালপুরের দেওয়ানগঞ্জে ফেনসিডিল সহ এনামুল হক( ৪৫) নামে এক মাদক কারবারিকে আটক করেছে সানন্দ বাড়ী পুলিশ তদন্ত কেন্দ্র পুলিশ। ২৩আগস্ট শনিবার দুপুরে উপজেলার সীমান্তবর্তী ডাংধরা ইউনিয়নের পাথরের চর চেকপোষ্ট থেকে তাকে আটক করা হয়। মাদক কারবারি এনামুল হক কুড়িগ্রাম জেলার সদর উপজেলার পারমানিকটারী গ্রামের মৃত্যু আফজাল হোসেনের ছেলে।
পুলিশ সুত্রে জানাগেছে, মাদক কারবারি আফজাল হোসেন শনিবার দুপুরে কুড়িগ্রাম জেলার রাজীবপুর থেকে জামালপুর থ ১১-১৫১২ সিএনজি যোগে ৪৬ বোতল ফেনসিডিল নিয়ে টাঙ্গাইল এলেঙ্গা যাওয়ার সময় গোপন সংবাদের ভিত্তিতে সিএনজি তল্লাসী করে ৪৬ বোতল ফেনসিডিল সহ এনালুল হক কে আটক করা হয়।
দেওয়ানগঞ্জ মডেল থনা অফিসার ইনর্চাজ মোঃ নাজমুল হাসান সত্যতা নিশ্চিত করে জানান,শনিবার দুপুরে পাথরের চর এলাকা থেকে ফেনসিডিল সহ মাদক কারবারিকে আটক করা হয়েছে। রবিবার সকালে দেওয়ানগঞ্জ মডেলথানায় মাদক আইনে নিয়োমিত মামলায় জামালপুর বিজ্ঞ আদালতে পাঠানো হবে।
উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের
+88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।

