• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • কালকিনিতে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, জানাজানি হলে হত্যার হুমকি 

     swadhinshomoy 
    01st Sep 2025 10:51 am  |  অনলাইন সংস্করণ Print
    মোঃ মনির হোসেন (পরাগ)জেলা প্রতিনিধি:

    মাদারীপুরের কালকিনি উপজেলায় চেতনানাশক ঔষধ নাকে ধরে অচেতন করার পরে ৮ বছরের এক শিশুকে ধর্ষনের অভিযোগ উঠেছে প্রতিবেশি এক যুবকের বিরুদ্ধে। আবার ঘটনা যানাযানি হলে ভুক্তভোগীর ভুক্তভোগী ওতার পরিবারকে দেওয়া হয় মৃত্যুর হুমকি। শিশু মেয়েটির প্রচুর রক্তক্ষরন শুরু হলে ভর্তি করানো হয় হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে। এই ঘটনা জানাজানি হলে সুষ্ট তদন্ত সাপেক্ষে ন্যায় বিচার চান ভুক্তভোগীর স্বজন ও এলাকাবাসী। তবে এই ব্যাপারে আইনগত  ব্যবস্থা গ্রহনের আশ্বাস দিয়েছেন প্রশাসন।

    ঘটনার পরে অভিযুক্তকে খুজে পাওয়াযায়নি।
    এবং তার ব্যাবহৃিত মুঠোফোন বন্ধ রয়েছে।
    স্বজন ও এলাকাবাসী জানান গত শুক্রবার ( ২৯ আগষ্ট ) দুপুরে মাদারীপুর জেলার কালকিনি পৌরসভার পশ্চিম পাংঙ্গাশিয়া গ্রামের আক্কেল শিকদারের ছেলে সোহাগ শিকদার তার নিজ ঘরে ডেকে নিয়ে আসেন ঐ ভুক্তভোগী শিশু ময়েটিকে। পরে তার নাকে চেতনানাশক ঔষধ দিয়ে অজ্ঞান করে, পরে ঘরের দড়জা বন্ধকরে
    ৩য় শ্রেনীতে পড়ুয়া শিক্ষার্থীকে ধর্ষন করে অভিযুক্ত সোহাগ।
    প্রায় ৩ ঘন্টা পরে মেয়েটির জ্ঞান ফিরলে মেয়েটিকে অভিযুক্তা হুমকি দেয় যে এই ঘটনা কাউ বললে তাকে ও তার পরিবারকে  জানে মরেফেলবে। এর পরে নির্যাতিতা শিশুটি তার নিজ বাড়ী ফিরে আসে।
    গত কাল রবিবার দুপুরে মেয়েটির রক্তক্ষরন শুরু হলে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান, পরে অবস্থার অবনতি দেখাদিলে বিকালে মাদারীপুর ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে ভর্তি করা হয়।
    নির্যাতিতা শিশুটির মা আমাদের বলেন আমরা বিষয়টি নিয়ে থানা পুলিশ করতে চাই না। আমরা থানায় মামলা করলে সোহাগ ও তার লোকজন আমাদের কে মেরে ফেলবে। আমাদের বাড়িতে থাকতে দিবেনা, বর্তমানে আমরা খুব ভয়ের মধ্যে আছি, আমরা অনেক অসহায়।
    এই ঘটনার ন্যায় বিচার আমরা আদোও পাব কিনা আমরা জানিনা।
    নির্যাতিতা শিশুটি জানায়, আমাকে সোহাগ শিকদার তার ঘরে ডেকে আনার সাথে সাথে আমকে অজ্ঞান করে ফেলে। জ্ঞান ফিরলে আমাকে সোহাগ শিকদার বলে এই ঘটনা কাউকে জানালে আমাকে সহো সবাইকে জানে মেরে ফেলবে। আমি বাড়ি ফিরে আসি, পরে প্রচন্ড ব্যাথার যন্তনা হলে ঘটনা টি আমি আমার মাকে জানাই, পরে আমাকে হাসপাতালে নিয়ে আসে।
    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    September 2025
    S M T W T F S
     123456
    78910111213
    14151617181920
    21222324252627
    282930