মোঃ ইসতিয়াক আহমেদ রোহান,,আত্রাই উপজেলা প্রতিনিধি:
নওগাঁর আত্রাই উপজেলার মুক্তিযোদ্ধা বাজার এলাকায় সোমবার দুপুরে মোবাইল কোর্টের একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় উপজেলার তিনটি গোডাউনে হঠাৎ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ করা হয়।
অভিযানে ১০১টি রিং জাল এবং প্রায় ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। জব্দকৃত জালের আনুমানিক বাজারমূল্য প্রায় পাঁচ লক্ষ টাকা। এ ঘটনায় সংশ্লিষ্ট দুইজন মালিককে মোবাইল কোর্টের মাধ্যমে অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযান পরিচালনা করেন আত্রাই উপজেলা ইউএন ও । পুরো অভিযানে সহযোগিতা করে আত্রাই থানা পুলিশ।
জব্দকৃত দোকান দুটি হলো – মুন্নি সুতা ঘর এবং সুমনা সুতা ঘর। দোকান দুটির প্রোপাইটার আব্দুল হামিদ এবং সেন্টু মোল্লা। দীর্ঘদিন ধরেই এসব দোকানে অবৈধভাবে নিষিদ্ধ জাল মজুত করে ব্যবসা চালানো হচ্ছিল বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

