swadhinshomoy
02nd Sep 2025 7:42 am | অনলাইন সংস্করণ Print
মোহাম্মদ সিরাজুল মনির চট্টগ্রাম ব্যুরো:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামের বাকলিয়া চকবাজার ও কোতোয়ালি থানা যুবদলের উদ্যোগে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর বিএনপির সাবেক সভাপতি ডাক্তার শাহাদাত হোসেন প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাসেম বক্কর বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও চট্টগ্রাম ৮ আসনের নির্বাচনে বিএনপি’র সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব আবু সুফিয়ান। এতে আরো বক্তব্য রাখেন বাকলিয়া চকবাজার ও কোতোয়ালি থানা যুবদলের নেতৃবৃন্দ।
আলোচনা সভায় প্রধান অতিথি ডাক্তার শাহাদাত হোসেন তার বক্তব্যে বলেন দেশের আপামর জন সাধারণের কথা চিন্তা করে এবং বাংলাদেশে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা ফিরিয়ে আনতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের জাতীয়তাবাদী দলকে প্রতিষ্ঠা করেছিল আমরা শহীদ জিয়ার আদর্শের সৈনিক হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হাল ধরে রাখবো এবং বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে সকল জাতীয়তাবাদী সৈনিক ঐক্যবদ্ধ হয়ে কাজ করব। দেশে জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ষড়যন্ত্র হচ্ছে উল্লেখ করে তিনি বলেন যারা গণতন্ত্রের ভাষা বোঝে না এবং মানুষের ভোটাধিকার বিশ্বাস করে না তারা নির্বাচনের বিপক্ষে থাকবে সবসময় কিন্তু বিএনপি সব সময় গণতন্ত্রের রাজনীতি করেছে তাই গণতান্ত্রিক ধারা বজায় রাখার জন্য নির্বাচন অত্যন্ত জরুরি হিসেবে তিনি বলেন।
প্রধান বক্তা আবুল হাসেম বক্কর বলেন এদেশে গণতন্ত্রের প্রবক্তা হলো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার আদর্শে গড়া দল বিএনপির কর্মী হিসেবে আমরা সব সময় কাজ করে যাব। এদেশে আর কখনো স্বৈরাচারী সরকার ক্ষমতা গ্রহণ করতে পারবেনা যতক্ষণ জাতীয়তাবাদী সৈনিকেরা পাহারায় রয়েছে। আগামীর ষড়যন্ত্র মোকাবেলায় বিএনপির সকল পর্যায়ে নেতা কর্মীকে ঐক্যবদ্ধ হয়ে থাকার জন্য তিনি আহ্বান জানান
প্রধান আলোচক আলহাজ্ব আবু সুফিয়ান বলেন বিএনপির সব সময় এদেশের মানুষের কথা চিন্তা করে বিএনপি সব সময় এ দেশের গণতন্ত্রের কথা চিন্তা করে বিএনপি সব সময় এদেশের সার্বভৌমত্ব নিয়ে চিন্তা করে। বিএনপি কখনো ক্ষমতাকে চিরস্থায়ী হিসেবে দেখেনা এদেশের মানুষের কল্যাণে বিএনপি’র কর্মীরা রাতদিন কাজ করে যাচ্ছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে ধ্বংস করার জন্য অনেক চেষ্টা করেছিল ফ্যাসিবাদী সরকার কিন্তু বিএনপির নেতা কর্মীরা সব সময় ঐক্যবদ্ধ ছিল বলে বিএনপি’র ক্ষতি কেউ করতে পারেনি এবং আগামীতেও পারবেনা।
উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের
+88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।

