• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • চট্টগ্রাম বন্দরের কন্টেইনার জট কমাতে পুরনো কনটেইনার নিলামের সিদ্ধান্ত 

     swadhinshomoy 
    02nd Sep 2025 7:44 am  |  অনলাইন সংস্করণ Print
    মোঃ সিরাজুল মনির চট্টগ্রাম ব্যুরো:

    দীর্ঘদিন ধরে জমে থাকা কন্টেনার সরিয়ে জায়গা খালি করে নতুন কন্টেইনার রাখার সুযোগ করে দেয়ার জন্য চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ নানামুখী সিদ্ধান্ত গ্রহণ করেছে। সম্প্রতি প্রধান উপদেষ্টার কার্যালয়ে বিনিয়োগ বোর্ডের এক নির্বাহী সভায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ পুরনো কনটেইনার সরানোর পরামর্শ চাইলে নৌ পরিবহন উপদেষ্টার সমন্বয়ে কিছু সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এতে বন্দরের অভ্যন্তরে জমে থাকা ১০০০ কনটেইনার বিক্রি করার সিদ্ধান্ত গ্রহণ করা হয় এবং কন্টেইনারে থাকা মালামাল গুলো নিলামে তোলার জন্য বলা হয়। এতে চট্টগ্রাম কাস্টম কর্তৃপক্ষের প্রতিনিধিও বিনিয়োগ বোর্ডের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

     চট্টগ্রাম বন্দরের কন্টেনার জট পুরনো সমস্যা। আমদানি কারকরা বিদেশ থেকে মালামাল এনে যথাসময়ে খালাস না করার কারণে কন্টেনার যটের সৃষ্টি হয়। চট্টগ্রাম বন্দরে প্রতিদিন কন্টেনার খালাস হওয়ার কারণে বন্দরের অভ্যন্তরে জায়গাগুলো খালি রাখার কোন সুযোগ হয় না। এদিকে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের পক্ষ থেকে আমদানিকারকদের চিঠির মাধ্যমেও কোন সাড়া পাওয়া যায় না অনেক সময়। চট্টগ্রাম কাস্টমস কর্তৃপক্ষ বিভিন্ন মালামাল যথাসময়ে খালাসের জন্য আমদানি কারকদের সাড়া পায়না সঠিকভাবে। এরা বারবার চিঠি দিয়েও মালামাল খালাতের জন্য উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে সক্ষম হয় না অনেক সময়। এতে মালামাল ভর্তি কন্টেইনার বন্দরের অভ্যন্তরে জমে থাকার কারণে জটের সৃষ্টি হয় প্রতিদিন আসা নতুন কন্টেইনার রাখতে হিমশিম খেতে হচ্ছে  চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষেের।
     চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ জানায় বন্দরের অভ্যন্তরে দীর্ঘদিন ধরে পড়ে থাকা প্রায় সাড়ে ৬ হাজার কন্টেইনারের মধ্য থেকে গত দুই মাস আগে এক হাজার কন্টেইনার নিলামে তুলে বিক্রি করা হয়। আগামী মাসে আরো ৫০০ কন্টেইনার নিলামে তুলে বিক্রি করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। পাশাপাশি কন্টেইনারে থাকা মালামাল গুলো নিলামে তুলে বিক্রি করে জায়গা খালি করে নতুন কন্টেইনার রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। বন্দরের অভ্যন্তরে কন্টেইনার জট কমাতে কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত গ্রহণ করতে বাধ্য হয়েছে। যেহেতু আমদানিকারকরা চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এবং চট্টগ্রাম কাস্টমস হাউজের ডাকে তেমন কোনো সাড়া না দেয় উভয়ের সিদ্ধান্ত অনুযায়ী কন্টেইনার খালি করার বিষয়টি বাস্তবায়ন করবে। কন্টেইনার খালি করার সিদ্ধান্তটি নিতান্তই বাধ্য হয়ে গ্রহণ করা হয়েছে বলে কর্মকর্তারা জানান।
     আমদানি কারকরা জানাই চট্টগ্রাম কাস্টম হাউসের নানা জটিলতার কারণে তারা সময় মত কন্টেইনার খালি করার ব্যবস্থা গ্রহণ করতে পারে না। আবার অনেক আমদানি কারক মালামাল আমদানি করে আর্থিক সমস্যার কারণে পন্য খালাসে  বিলম্ব হয় বলেও তারা জানান।
    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    September 2025
    S M T W T F S
     123456
    78910111213
    14151617181920
    21222324252627
    282930