• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • বটিয়াঘাটায় ভূমি অফিসের সামনে থেকে রহস্যজনকভাবে সাংবাদিকের গাড়ি চুরি 

     swadhinshomoy 
    09th Sep 2025 6:51 am  |  অনলাইন সংস্করণ Print

    বটিয়াঘাটা(খুলনা) প্রতিনিধিঃ

    খুলনার বটিয়াঘাটা থেকে দৈনিক আজকের পত্রিকার সাংবাদিক এইচ এম সাগর (হিরামন) এর হিরো স্প্লিন্ডার ১০০ সিসি মোটরসাইকেল চুরি হয়েছে।
    সোমবার(৮ সেপ্টেম্বর ২৫) দুপুর ২ টা থেকে ২.৩০ এর মধ্যে বটিয়াঘাটা উপজেলা ভূমি অফিসের সামনে এ ঘটনা ঘটে।
    সাংবাদিক হিরামন সাগর জানান, জরুরি কাজের জন্য ১.৩০ মিনিটে এসিল্যান্ড অফিসের সামনে তিনি গাড়ি রেখে তথ্য সংগ্রহের কাজে ইউ এন ও অফিসে যান। কাজ শেষে ফিরে এসে তিনি দেখেন গাড়ি টি সেখানে নাই। পরবর্তীতে আশপাশে খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পাওয়া যায়নি। মোটরসাইকেল টি ছিলো কালো কালচে কফি কালারের।
    পরে তিনি সহ তার সহকর্মীরা থানা পুলিশের সহায়তা নিয়ে এসিল্যান্ড অফিস ইউএনও অফিস এর সিসি টিভি ফুটেজ চেক করেন। কিন্ত অত্যন্ত দুঃখের বিষয় ইউএনও অফিসের বাইরের আটটি ক্যামেরা পুরোটাই নষ্ট বলে কর্তৃপক্ষ জানায়। এদিকে এসিল্যান্ড অফিসে গেলে সিসি টিভির পাসওয়ার্ড দিতে তালবাহানা শুরু করে অফিস কর্তৃপক্ষ। এসি ল্যান্ড অফিস থেকে বলা হয়, স্যার ছুটিতে থাকায় পাসওয়ার্ড আমাদের কাছে নাই স্যারের কাছে পাসওয়ার্ড। আপনারা স্যারের সঙ্গে যোগাযোগ করেন। পরবর্তীতে বটিয়াঘাটা থানার অফিসার ইনচার্জ মোস্তফা খাইরুল বাশার ঘটনাস্থলে এসে পাসওয়ার্ড নিয়ে সিসিটিভি ফুটেজ চেক করেন। সেখানে মোটরসাইকেল চোরের ফুটেজ দেখতে পাওয়া যায়।
    ঘটনার পরপরই সাংবাদিক হিরামন বটিয়াঘাটা থানায় অজ্ঞাতনামা চোরদের বিরুদ্ধে একটি সাধারন ডায়েরি করেছেন। যার নং- ৪৫৫, তাং- ৭ সেপ্টেম্বর ২০২৫।
    উল্লেখ্য, এর আগেও বটিয়াঘাটা উপজেলা থেকে এভাবে মটর সাইকেল চুরি হয়েছে।
    বটিয়াঘাটা থানার অফিসার ইনচার্জ মোস্তফা খাইরুল বাশার বলেন, ঘটনা শুনে আমি তাৎক্ষণিক সিসিটিভি ফুটেজ চেক করে অভিযান অব্যাহত রেখেছি।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    September 2025
    S M T W T F S
     123456
    78910111213
    14151617181920
    21222324252627
    282930